২৮ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

গোবিন্দপাড়া ইউনিয়ন বিএনপি সভাপতির ইন্তেকাল

প্রকাশিত: ২ ফেব্রুয়ারি ২০২১, ৯:৫৮ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
গোবিন্দপাড়া ইউনিয়ন বিএনপি সভাপতির ইন্তেকাল
বিজ্ঞাপন

সাবাইহাট থেকে প্রতিনিধি : রাজশাহীর বাগমারা উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম (৪০) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি সোমবার ভোর সাড়ে তিন ঘটিকার সময় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আশরাফুল ইসলাম মাড়িয়া গ্রামের মরহুম আব্দুল কাইয়ুম মাস্টারের ছেলে। মৃত্যুকালে মরহুম তিনি স্ত্রী, ছয় ভাই, এক বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আশরাফুল ইসলাম রাজশাহী বিশ^বিদ্যালয়ের বাংলা বিভাগের প্রাক্তন শিক্ষার্থী। আশরাফুল ছাত্র জীবনে ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত ছিলেন। পরবর্তীতে ০১ নং গোবিন্দপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি নির্বাচিত হন। তিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চাকরী থেকে ইস্তফা দিয়ে ইউনিয়ন পরিষদের ভোট করে পরাজিত হন।

পারিবারিক সূত্রে জানা গেছে, স্ট্রোক জনিত কারণে তিনি মারা যান। তাঁর এ অকাল মৃত্যুতে পরিবার, এলাকায় শোকের মাতম চলছে। মাড়িয়া কলেজ ময়দানে বেলা দুই ঘটিকার সময় মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হয়। রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁন, বাগমারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং উপজেলা বিএনপির সভাপতি ডিএম জিয়াউর রহমান জিয়া, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আল মামুন প্রাং সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এলাকার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিগণ জানাজায় শরিক হন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন