২৮ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

সর্বস্তরে বাংলা ভাষা চালু দাবীতে প্রগতিশীল নাগরিক সংহতির মানববন্ধন

প্রকাশিত: ২ ফেব্রুয়ারি ২০২১, ৯:১৪ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
সর্বস্তরে বাংলা ভাষা চালু দাবীতে প্রগতিশীল নাগরিক সংহতির মানববন্ধন
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : বাঙালি জাতির ইতিহাস ঐতিহ্য অক্ষুন্ন রাখার স্বার্থে দেশের সকল দোকাপাট ও ব্যবসা প্রতিষ্ঠানসহ সরকারি বেসরকারি সব সংস্থার সাইন বোর্ড ব্যানার বাংলা অক্ষরে লেখা এবং সর্বস্তরে বাংলা ভাষা চালু করার দাবীতে প্রগতিশীল নাগরিক সংহতির উদ্যোগে গতকাল ১ ফেব্রুয়ারী সোমবার সকাল ১১টায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন আখুঞ্জির সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক কলামিষ্ট শাহ মো. জিয়াউদ্দিনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন , ৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের ছাত্রনেতা, রাকসুর সাবেক ভিপি রাগীব আহসান মুন্না , সংগঠনের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা ছড়াকার

আলী আর্সলান অপু, সহসভাপতি প্রবীণ আইনজীবি এডভোকেট আব্দুস সামাদ, মুক্তিযোদ্ধা চেতনা বাস্তবায়ন পরিষদের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, রাজশাহী সাংস্কৃত কলেজের অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা বুলবুল রাণী ঘোষ, অঙ্কুর সম্পাদক নাদিম সিনা, বাচার আশা সাংস্কৃতিক সংগঠনের সভাপতি আলকাপ শিল্পী মোস্তফা সরকার , বাংলাদেশ যুব ইউনিয়ন রাজশাহী জেলা শাখার সাধারন সম্পাদক রবিউল হাসান সানী , প্রগতিশীল নাগরিক সংহতির যুগ্ম সম্পাদক

ভাস্কর্য শিল্পী আজমুল সাচ্চু, সদস্য কেএম রেজাউল করিম খোকন, মো. শরীফউদ্দিন, এনজিও ব্যাক্তিত্ব কেএম ওবায়দুর রহমান জুয়েল, কবি আবু তালেব মোল্লা , অবসরপ্রাপ্ত কৃষি ব্যাংকের ডিজিএম মাহাবুবুর রহমান, নারী নেত্রী মিতু, কবি তানবীর তুর্য প্রমুখ। বক্তারা বলেন , বাঙালী জাতির মুলভিত্তি হলো তার ভাষা এবং সংস্কৃতি কারণ এই ভাষা ও সংস্কৃতি রক্ষার আন্দোলনের মাধ্যমে মুক্তিযুদ্ধের সুচনা, আর মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালে পৃথিবীর মানচিত্রে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্ম হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন