রবিবার

৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ডেঙ্গমুক্ত রাজশাহী নগরী গড়তে প্রচেষ্টা অব্যাহত থাকবে : রিটন রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে প্রাণ হারালেন এক কিশোর দেশের ৬৫ শতাংশ গ্রাহক বিদ্যুতের মূল্যবৃদ্ধির বাইরে থাকছেন : তথ্যমন্ত্রী বিশ্বে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি হল ভ্যাকসিন, মানবদেহে সফল পরীক্ষা বাগমারার তাহেরপুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ পাবনায় নতুন বিসিক শিল্পনগরী গড়ে তোলা হবে : শিল্পমন্ত্রী নওগাঁ সীমান্তে বিএসএফ’র পুশইনের অপচেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি তানোরে যেভাবে প্রাণ গেলো ৭টি গরুর তানোরে খাল পুনঃখনন পরিদর্শনে জেলা প্রশাসক

রাজশাহীতে এক মাসে ২২ জন নারী-শিশু নির্যাতনের শিকার

Paris
Update : সোমবার, ১ ফেব্রুয়ারি, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরী ও জেলার ৯টি থানায় নতুন বছরের শুরুর মাস জানুয়ারিতেই মোট ২২ টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। এর মধ্যে নারী নির্যাতনের ঘটনা ঘটে ১৩টি ও শিশু নির্যাতনের ঘটনা ঘটে ৯টি। গতকাল রবিবার রাজশাহীর বেসরকারি উন্নয়ন সংস্থা ‘এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট-এসিডি’ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, জানুয়ারি মাসের নারী ও শিশু নির্যাতনের আলোচিত ঘটনা ছিল ২ জানুয়ারী দূর্গাপুরে সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে সনাতন ধর্মালম্বী এক ছাত্রী অপহরণ, ৫ জানুয়ারী আইএইচটি শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ৬ জানুয়ারী পুঠিয়ায় স্ত্রী ও শিশু কন্যাকে বালিশ চাপায় হত্যা, ৭ জানুয়ারী

দূর্গাপুরে গলায় ফাঁস দিয়ে নারীর আত্মহত্যা ও পুঠিয়ায় স্কুল ছাত্রী ধর্ষণের অভিযোগ, ৯ জানুয়ারি দূর্গাপুরে পছন্দের ছেলের সাথে বিয়ে না দেয়ায় কলেজ ছাত্রীর আত্মহত্যা, ১৩ জানুয়ারি পুঠিয়ায় মা-বাবার উপর অভিমান করে শিশুর আত্মহত্যা, ২০ জানুয়ারী রেল কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষণ মামলা, ২১ জানুয়ারি বাগমারায় খাল থেকে নারীর লাশ উদ্ধার, ২২ জানুয়ারী মায়ের বুক খালি করে সন্তান নিয়ে গেল চোর, ২৫ জানুয়ারী রাজশাীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী গ্রেফতার এবং দূর্গাপুরে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী ও সতীন আটক, ২৬ জানুয়ারী রাজশাহী মেডিকেল কলেজে চিকিৎসকের বিরুদ্ধে নার্সকে যৌন হয়রানীর অভিযোগ, ২৭ জানুয়ারী বাগমারায় স্ত্রীকে থানায় ডেকে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলার ঘটনা ঘটেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জেলায় গত মাসে ১৩ টি নারী নির্যাতনের খবর পাওয়া গেছে। এর মধ্যে মহানগরীতে ৩টি। মহানগরীর বাহিরের উপজেলাসমূহে সংঘটিত হয়েছে ১০টি নির্যাতনের ঘটনা। এর মধ্যে বাঘায় ২টি, পুঠিয়ায় ২টি, দুর্গাপুরে ২টি এবং বাগমারায় ৪টি নারী নির্যাতনের ঘটনা ঘটে। তবে তানোর, চারঘাট, গোদাগাড়ি, পবা, মোহনপুর থানা এলাকায় কোন নির্যাতনের খবর পাওয়া যায়নি। এর মধ্যে হত্যা ৪টি, ধর্ষণ ৩টি, ধর্ষণ চেষ্টা ১ টি, আত্নহত্যা ১টি এবং যৌনহয়রানীর ৪টি ঘটনা ঘটেছে।
এছাড়া জেলায় গত মাসে শিশু নির্যাতনের ঘটনা ঘটে ৯টি।

এর মধ্যে মহানগরীতে সংগঠিত হয়েছে ২ টি এবং মহানগরীর বাহিরের ৯টি উপজেলায় সংঘটিত হয়েছে ৭টি। এর মধ্যে বাঘায় ২টি, পুঠিয়ায় ৩টি এবং দুর্গাপুরে ২টি শিশু নির্যাতনের ঘটনা ঘটে। মোহনপুর, পবা, চারঘাট, গোদাগাড়ি, তানোর এবং বাগমারা থানায় কোনো শিশু নির্যাতনের ঘটনা ঘটেনি। এ মাসে শিশু হত্যা ১টি, ধর্ষণ ২টি, আত্মহত্যা ২ টি অপহরণ ২টি এবং ২টি নিখোঁজের ঘটনা ঘটেছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris