বুধবার

১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী লিবিয়ায় অপহৃত মান্দার আলমগীরের মৃত্যু, আড়াই মাস পর মরদেহ শনাক্ত রাজশাহীতে ক্লুলেস দস্যুতা মামলার রহস্য উদ্ঘাটন, বিএনপি নেতাসহ ২ জন গ্রেপ্তার পুশইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি বিএমডিএ’র ৮৬তম পরিচালনা বোর্ড সভা নতুন সরকারের অধিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম বাজেট অধিবেশন শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ডেঙ্গমুক্ত রাজশাহী নগরী গড়তে প্রচেষ্টা অব্যাহত থাকবে : রিটন রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে প্রাণ হারালেন এক কিশোর দেশের ৬৫ শতাংশ গ্রাহক বিদ্যুতের মূল্যবৃদ্ধির বাইরে থাকছেন : তথ্যমন্ত্রী

বরেন্দ্র অঞ্চলের চাষিরা আমবাগান পরিচর্যায় ব্যস্ত

Paris
Update : রবিবার, ৩১ জানুয়ারি, ২০২১

পোরশা সংবাদদাতা : এখন চলছে মাঘ মাস। বরেন্দ্র অঞ্চলের আম গাছগুলোতে মুকুল আসতে এখনো দেরি। মাঘ মাস শেষ হয়ে ফাল্লুন মাসের শুরুর দিকে হালকা গরমে বাগানের প্রায় সব আম গাছে মুকুল আসতে শুরু করবে। এরই মধ্যে শুরু হয়ে গেছে বরেন্দ্র অঞ্চলের আম চাষিদের আগাম গাছ পরিচর্যা। মুকুল আসার আগ মুহূর্তে গাছের বাড়তি যত্নের প্রয়োজন হয়। তাই ছোট-বড় আম বাগান পরিচর্যায় চাষিরা বর্তমানে ব্যস্ত সময় পার করছেন। তারা বাগানের আগাছা পরিষ্কার করে সেচ, সার দিচ্ছেন। পোকা দমনে স্প্রে করছেন কীটনাশক। এতে পোকা যেমন দূর হবে, তেমনি গাছে দেখা দেবে স্বাস্থ্যকর মুকুল। ফলন হবে ভাল।

বরেন্দ্র অঞ্চল নওগাঁর পোরশা উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, প্রতিবছর দেশে উৎপাদিত মোট আমের সিংহভাগ নওগাঁর বরেন্দ্র অঞ্চলের। গত দেড় যুগ ধরে নওগাঁর বরেন্দ্র অঞ্চলে গোপালভোগ, হিমসাগর, লেংড়া, ফজলি, আশ্বিনা, আমরূপালী, বারী-৩, বারী-৪ ও লখনাসহ নানান জাতের আম চাষ হয়ে আসছে। অনান্য ফসলের চেয়ে আমে লাভ বেশি হওয়ায় দিন দিন চাষিরা আম চাষে আরো আগ্রহী হয়ে উঠছেন। পোরশা উপজেলার ছাতিয়া গ্রামের আম চাষী আহসান হাবিব জানান, অধিক মুনাফার আশায় মৌসুমের আগেই বাগানের যত্ন নেয়া শুরু করেছেন তারা। বিশেষ করে এসময় তারা গাছে কীটনাশক স্প্রে করার প্রতি বেশি গুরুত্ব দিচ্ছেন। আবহাওয়া অনুকূলে থাকলে এবছর আমের বাম্পার ফলন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পোরশা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহফুজ আলম জানান, নওগাঁ জেলায় আম চাষ হচ্ছে প্রায় ২৫হাজার হেক্টর জমিতে। এর মধ্যে শুধুমাত্র পোরশা ও সাপাহার উপজেলায় আম চাষ হচ্ছে প্রায় ১৬হাজার হেক্টর জমিতে। আর প্রতি বছর প্রায় ১হাজার হেক্টর নতুন নতুন জমিতে আম বাগান তৈরি হচ্ছে। আবহাওয়া ভাল থাকলে এবারও আমের বাম্পার ফলন হবে বলে তিনিও আশা প্রকাশ করেন। আর এ বিষয়ে উপজেলা কৃষি অধিদপ্তরের পক্ষ থেকে চাষিদের বিভিন্ন নির্দেশনা দেওয়া হচ্ছে বলেও তিনি জানান।


আরোও অন্যান্য খবর
Paris