সর্বশেষ সংবাদ
জোরেশোরে চলছে রোপা-আমন রোপনের কাজ একনেকে ১৪ হাজার ৪১ কোটির আট প্রকল্প অনুমোদন রাজশাহী নগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত ‘রাজশাহীতে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক আছে গুজবে কান দিবেন না’ সাপাহারে বীর মুক্তিযোদ্ধা বছির উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন শেখার স্বাধীনতা ও মানসিক বিকাশের দিকে নজর দিলে শিশুরা আবার আনন্দের সাথে স্কুলমুখী হবে জিআই খ্যাত রাজশাহীর পানপাতার দাম কম, অর্থনৈতিক সংকটে কৃষক-শ্রমিকরা প্রবাসী কার্ডধারীদের ভূমিসেবা সহজ ও দ্রুত করার নির্দেশ দিলেন ভূমিমন্ত্রী পবায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৫ পরিবারের মধ্যে ঢেউটিন ও গৃহনির্মাণের অর্থ বিতরণ রাস্তা দখল করে ভবন নির্মাণের অভিযোগে ঘটনাস্থল পরিদর্শনে আরডিএ চেয়ারম্যান

কেশরহাটে টানা দ্বিতীয়বারের মতো মেয়র হলেন শহিদ

Paris
Update : রবিবার, ৩১ জানুয়ারি, ২০২১

স্টাফ রিপোর্টার : বেসরকারি ফলাফলে রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভায় বিপুল ভোটের ব্যবধানে নৌকার বিজয় হয়েছে। এতে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মনোনিত প্রার্থী বর্তমান মেয়র শহীদুজ্জামান শহিদ। তিনি টানা দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হলেন। এ পৌরসভায় আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও বর্তমান মেয়র শহিদুজ্জামান শহিদ ভোট পেয়েছেন ১০৯১৪ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির ধানের শীর্ষের প্রার্থী প্রভাষক খুশবর রহমান ভোট পেয়েছেন ১৩২৫ ভোট। আর স্বতন্ত্র প্রার্থী জামায়াত নেতা হাফিজুর রহমান আকন্দ তার জগ প্রতীকে ভোট পেয়েছেন ১২৭০ ভোট। প্রার্থীদের এজেন্টের মাধ্যমে এ ফলাফল পাওয়া গেছে। এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৫ হাজার ৭৭৬ জন।

এর মধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ৬৮১ জন এবং নারী ভোটার ৮ হাজার ৯৬ জন। এ পৌরসভা ৯টি কেন্দ্রে মধ্যে চারটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। ভোটের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৭ জন পুলিশ, ৭৬ আনসার, ২টি র‌্যাবের টিম, ২ প্লাটুন বিজিবি, মোবাইল ফোর্স টি এবং আনসার ভিডিপি স্ট্রাইকিং ফোর্স ২টি টিম মোতায়েন থাকছে।


আরোও অন্যান্য খবর
Paris