সর্বশেষ সংবাদ

নওহাটা বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীণ বরণ ও ভবন উদ্বোধন

Paris
Update : সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩

পবা প্রতিনিধি
রাজশাহীর পবা উপজেলার নওহাটা বালিকা উচ্চ বিদ্যালয়ের নবীণ বরণ, মেধা তালিকা, বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা, পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকালে নওহাটা বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে পরিচালনা পর্ষদের সভাপতি ও নওহাটা পৌর মেয়র হাফিজুর রহমান হাফিজের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা লসমী চাকমা, বিশেষ অতিথি ছিলেন নওহাটা ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) তৈয়ব আলী, সাবেক অধ্যক্ষ আব্দুল খালেক, নওহাটা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ কাউসার আলী, নওহাটা পৌর আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক ও সাধারণ সম্পাদক কামরুল হাসান, নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর আলী, পুঠিয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বজলুর রহমান। অনুষ্ঠানটি সার্বিক তত্বাবধানে ছিলেন নওহাটা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামসুদ্দিন প্রামাণিক।


আরোও অন্যান্য খবর
Paris