২৮ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহীর পারিজাতে বহুতল ভবন সৌরভ’র নির্মাণ কাজ উদ্বোধন

প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২১, ৯:০৪ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহীর পারিজাতে বহুতল ভবন সৌরভ’র নির্মাণ কাজ উদ্বোধন
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর পারিজাত আবাসিক এলাকায় রেড ব্রিক প্রোপ্রাট্রিজের উদ্যোগে নির্মাণ কাজের উদ্বোধন করা হলো আধুনিক মান সম্পন্ন বহুতল ভবন সৌরভ। পাতিজাত ২নং রোডে পৌনে চার কাঠা জমির উপর ৭তলা বিশিষ্ট এ সৌরভ ভবনটি নির্মাণ হবে। ভবন নির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষে গতকাল শুক্রবার বিকেলে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রুয়েটের চীফ ইঞ্জিনিয়ার শাহাদত হোসেন, আল আকসা ডেভেলপার্স কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও রিয়েল এস্টেট এন্ড ডেভেলপার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান কাজী, রেড ব্রিক প্রোপ্রাট্রিজের ব্যবস্থাপনা পরিচালক মেজবা উল বারি সওদাগর, সামস্ রিয়েল এস্টেট কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ও রেডার দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম ও ভুমির মালিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা হোসেন আলী। পরে নির্মাণ কাজের উদ্বোধন করেন রেড ব্রিক প্রোপ্রাট্রিজের ব্যবস্থাপনা পরিচালক মেজবা উল বারি সওদাগর। নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে রেড ব্রিক প্রোপ্রাট্রিজের ব্যবস্থাপনা পরিচালক মেজবা উল বারি সওদাগর বলেন, সাততলা এ ভবনটি হবে আধুনিক ও মান সম্মত। পারিজাত এলাকায় দৃষ্টিনন্দন যে ভবনগুলো রয়েছে তার চেয়ে আরো দৃষ্টিনন্দন করে নির্মাণ করা হবে সৌরভ ভবনটি। গুনগত মানের দিক থেকে এ ভবনটিতে আধুনিকতায়র ছোঁয়া থাকবে বেশি। নির্ধারিত সময়ের মধ্যেই নির্মাণ কাজ শেষ করে ক্রেতাদের ফ্লাট বুঝিয়ে দেয়া হবে। এ লক্ষে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন