২৮ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহী নগরীরতে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেফতার

প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২১, ৮:৩৯ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহী নগরীরতে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেফতার
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর পদ্মা আবাসিক এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে বিদেশি পিস্তলসহ সুকচান (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে তাকে পদ্মা আবাসিক এলাকা থেকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। গতকাল শুক্রবার র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। র‌্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল এ অভিযান চালায়। গ্রেপ্তারকৃত যুবকের নাম মো. সুকচান (২০)।

তিনি নগরীর মতিহার থানার ডাসমারী করিডোর মোড় এলাকার আক্তার হোসেনের ছেলে। বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, সুকচানের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি পাইপগান, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন জব্দ করা হয়েছে। এ নিয়ে তার বিরুদ্ধে নগরীর চন্দ্রিমা থানায় মামলা করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন