বৃহস্পতিবার

২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
ঈদের পরদিনই পরিচ্ছন্ন নগরী পাবেন রাজশাহী মহানগরবাসী : রাসিক প্রশাসক নগরীর দুই হত্যা মামলায় ৯ জন গ্রেপ্তার, তালিকা হচ্ছে কিশোর গ্যাং সদস্যদের নাচোলে পাল্টে যাচ্ছে স্বাস্থ্যসেবার চিত্র পদ্মা ও তিস্তা ব্যারাজ নির্মাণ করবে সরকার : প্রধানমন্ত্রী ব্যক্তি উদ্যোগে সরকারি খাল খননে নতুন নির্দেশনা দিলো ভূমি মন্ত্রণালয় আরএমপি কমিশনার-রাসিক প্রশাসকের মধ্যে শুভেচ্ছা ও সম্মাননা স্মারক বিনিময় সরকার জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর : এমপি মিলন ক্ষুধা মেটাতে সন্তান বিক্রি করছেন আফগানরা সেবা প্রদান করা করুণা নয়, রাষ্ট্রের দায়িত্ব : প্রধানমন্ত্রী মোহনপুরে সপ্তাহব্যাপী ‘ভূমি সেবা মেলা’র শুভ উদ্বোধন

ওয়েবমেট্রিক্সের র‌্যাংকিংয়ে দেশে রাবির অবস্থান দুই

Paris
Update : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৩

রাবি সংবাদদাতা
উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে স্পেনের মাদ্রিদভিত্তিক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান ওয়েবমেট্রিক্স জরিপে দেশের সেরা ১০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) যার বৈশ্বিক অবস্থান ১২১০তম। এর আগে র‌্যাংকিংয়ে দেশের মধ্যে অবস্থান ছিল চতুর্থ এবং বিশ্বে রাবির অবস্থান ছিল ১৫৯৩তম।
সম্প্রতি বিশ্বের দুই শতাধিকেরও বেশি দেশের ৩১ হাজার উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে বিশ্ববিদ্যালয় র‌্যাংকিং-২০২৩ (জানুয়ারি) প্রতিবেদন প্রকাশ করেছে স্পেনের রাজধানী মাদ্রিদভিত্তিক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান ওয়েবমেট্রিক্স।
তালিকায় দেশসেরা শীর্ষ ১০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম অবস্থানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‌্যাংকিং ৯৭৫), তৃতীয় অবস্থানে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‌্যাংকিং ১৩৬৫), চতুর্থ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‌্যাংকিং ১৪৩২), পঞ্চম নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‌্যাংকিং ১৮২৫), ষষ্ঠ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‌্যাংকিং ২০৬০), সপ্তম ব্র্যাক বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‌্যাংকিং ২১২৯), অষ্ঠম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‌্যাংকিং ২৩০৯), নবম ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (বিশ্ব র‌্যাংকিং ২৪০৪), দশম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (বিশ্ব র‌্যাংকিং ২৪১৪)।
এই বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার বলেন, বিশ্ব র‌্যাংকিং নিয়ে আমরা সচেতন হয়েছি। নিজস্ব ওয়েবসাইট ডেভেলপ করা হয়েছে। জার্নালসহ সকল তথ্য নিয়মিত আপডেট ও পাবলিশিং-এ কাজ করছি। এছাড়া শিক্ষা ও গবেষণার মান বৃদ্ধির লক্ষ্যে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি ৫০ বছরের একাডেমিক মাস্টারপ্ল্যান নিয়ে এগিয়ে যাচ্ছি। আশা করি সামনে আরো ভালো কিছু হবে।


আরোও অন্যান্য খবর
Paris