বুধবার

১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
সাপাহারে এমএসপি পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী লিবিয়ায় অপহৃত মান্দার আলমগীরের মৃত্যু, আড়াই মাস পর মরদেহ শনাক্ত রাজশাহীতে ক্লুলেস দস্যুতা মামলার রহস্য উদ্ঘাটন, বিএনপি নেতাসহ ২ জন গ্রেপ্তার পুশইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি বিএমডিএ’র ৮৬তম পরিচালনা বোর্ড সভা নতুন সরকারের অধিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম বাজেট অধিবেশন শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ডেঙ্গমুক্ত রাজশাহী নগরী গড়তে প্রচেষ্টা অব্যাহত থাকবে : রিটন রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে প্রাণ হারালেন এক কিশোর

মান্দায় সেচপাম্প নিয়ে বিরোধ ২০০ বিঘার আবাদ অনিশ্চিত

Paris
Update : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০২৩

মান্দ প্রতিনিধি
নওগাঁর মান্দায় আত্রাই নদের একইস্থানে আরেকটি লো-লিফট পাম্প (এলএলপি) স্থাপন নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চরম আকার ধারণ করেছে। উপজেলার কশব ইউনিয়নের চকবালু গ্রামের এ ঘটনায় স্থানীয় কৃষক সমবায় সমিতির পক্ষে মান্দা থানায় একটি অভিযোগ করা হয়েছে। বিরোধের কারণে ড্রেন কাটতে না পারায় এখন পর্যন্ত চালু হয়নি সেচযন্ত্র। এতে চলতি মৌসুমে অন্তত ২০০ বিঘা জমির বোরো আবাদ অনিশ্চিত হয়ে পড়েছে। যেকোনো সময় সেখানে সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
চকবালু কৃষক সমবায় সমিতির সাধারণ সম্পাদক আতাউর রহমান বলেন, ২০ বছর আগে আত্রাই নদের চকবালু এলাকায় বিদ্যুৎ সংযোগের মাধ্যমে লো-লিফট পাম্প (এলএলপি) স্থাপন করা হয়। এ সেচযন্ত্রের মাধ্যমে চকবালু, পাঁজরভাঙ্গা, চকসিদ্ধেশ্বরী ও ছোটচকচম্পক মৌজার একটি বিলে ২০০ বিঘা জমিতে বোরো আবাদ করেন কয়েক গ্রামের কৃষক। কিন্তু হঠাৎ করে একইস্থানে আরেকটি এলএলপি স্থাপনের জন্য পল্লী বিদ্যুৎ অফিসে আবেদন করেন চকসিদ্ধেশ্বরী গ্রামের আব্দুল মান্নানসহ পাঁচজন ব্যক্তি।
কৃষক সমবায় সমিতির সহসভাপতি আলাউদ্দিন প্রামাণিক অভিযোগ করে বলেন, আব্দুল মান্নান ও তার সহযোগীরা কৃষক সমবায় সমিতির সদস্যদের বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন। তাদের বাধার কারণে এখন পর্যন্ত স্কীমের ড্রেন কাটার কাজ করা সম্ভব হয়নি। তিনি আরও বলেন, ‘আশপাশের স্কীমের জমিগুলোতে রোপণ কাজ শুরু হলেও কয়েক ব্যক্তির হঠকারী সিদ্ধান্তে আমরা সেচযন্ত্র চালু করতে পারছি না। এতে মাঠের ২০০ বিঘা জমিতে বোরো ধান রোপণে অনিশ্চিয়তা দেখা দিয়েছে। ঘটনায় মান্দা থানায় পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।’ এ প্রসঙ্গে অভিযুক্ত আব্দুল মান্নান বলেন, ‘আশপাশের স্কীমগুলোর তুলনায় ওই স্কীমে অতিরিক্ত সেচচার্জ আদায় করা হয়ে থাকে। এ কারণে আমরা কয়েকজন কৃষক আলাদাভাবে সেচপাম্প স্থাপনের উদ্যোগ নিয়েছি।’ মান্দা উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ তদন্তাধীন আছে। আগামি শনিবার উভয়পক্ষকে নিয়ে সমঝোতা বৈঠক করা হবে।


আরোও অন্যান্য খবর
Paris