শনিবার

২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
দুই পা নেই, শুধু হাতের ওপর ভর করেই মাউন্ট এভারেস্ট জয় গাজায় ইঁদুরবাহী রোগে আক্রান্ত ১ লাখ ২৫ হাজারের বেশি মানুষ রাজশাহী নগরীতে ত্রাস সৃষ্টির দায়ে কিশোর গ্যাং এর ২ সদস্য গ্রেফতার রাজশাহী মহানগরী জামায়াতের উদ্যোগে শিক্ষা শিবির অনুষ্ঠিত নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, ডিম নিক্ষেপ রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টসের আঞ্চলিক পর্যায়ের সমাপনী অনুষ্ঠান শিক্ষার্থীদের স্বদেশ প্রেম চর্চার পাশাপাশি ইতিহাস জানা জরুরি : তথ্যমন্ত্রী দেশের পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় সেনা সদস্যরা ব্যারাকে ফিরে যাচ্ছে : সেনাপ্রধান ঈদের পরদিনই পরিচ্ছন্ন নগরী পাবেন রাজশাহী মহানগরবাসী : রাসিক প্রশাসক নগরীর দুই হত্যা মামলায় ৯ জন গ্রেপ্তার, তালিকা হচ্ছে কিশোর গ্যাং সদস্যদের

ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন লিটন

Paris
Update : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২

প্রেস বিজ্ঞপ্তি
দ্বিতীয় বারের মতো বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নির্বাচিত হওয়ায় রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংসদ সদস্য, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ। রবিবার (২৫ ডিসেম্বর) ঢাকায় ধানমন্ডিস্থ বাসভবনে আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতিমণ্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটনকে ফুলেল শুভেচ্ছা জানান তাঁরা।
আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতিমণ্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য ডা. মনসুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, রাজশাহীর সংরক্ষিত আসনের সংসদ সদস্য আদিবা আঞ্জুম মিতা, বাংলাদেশ যুব মহিলা লীগের সভাপতি আলেয়া সারোয়ার ডেইজি, যুব মহিলা লীগের সাবেক অপু উকিল, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ বিশ^াস, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু ও পরিচালকবৃন্দ, রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ডা. চিত্তরঞ্জন দাস, রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুজ্জামান শফিক, মহানগর ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ, রাবি ছাত্রলীগের সাবেক সভাপতি আহম্মদ আলী মোল্লা, মাননীয় রাসিক মেয়রের ব্যক্তিগত সহকারী তানসেন ওয়াহেদ তাসকিন, রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম, সাধারণ সম্পাদক ডা. সিরাজুম মুবিন সবুজ, রাসিকের শিক্ষা কর্মকর্তা আল মাহমুদ রনি, জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজ মিশু, রাজশাহী কলেজ ছাত্রলীগের সভাপতি রাশিক দত্ত, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম জাফর, রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা. ইমরান হোসেন, রামেক ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ প্রমুখ।
অভিনন্দন : রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন পুনরায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য মনোনিত হওয়ায় বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা এবং মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সকল নেতৃবৃন্দ।


আরোও অন্যান্য খবর
Paris