সর্বশেষ সংবাদ
মোদির আশ্বাসেও দিল্লিতে থামছে না বিক্ষোভ মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : এমপি মিলন শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাসিক প্রশাসকের সঙ্গে ওয়াসা এমডির উন্নয়ন-নাগরিক সেবা নিয়ে আলোচনা রাজশাহীতে ট্রেন অবরোধে ক্ষতি ৩৫ লাখ টাকা, ভোগান্তিতে পড়েন ২০ হাজার যাত্রী পাবনায় খাদ্য গুদাম কর্মকর্তাসহ তার বাবা ও স্ত্রীর পাঁচ বছর করে কারাদন্ড জোরেশোরে চলছে রোপা-আমন রোপনের কাজ একনেকে ১৪ হাজার ৪১ কোটির আট প্রকল্প অনুমোদন রাজশাহী নগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত ‘রাজশাহীতে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক আছে গুজবে কান দিবেন না’

কাচারী কোয়ালীপাড়ায় মহিলালীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

Paris
Update : শুক্রবার, ২৯ জানুয়ারি, ২০২১

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারা উপজেলার কাচারী কোয়ালীপাড়া ইউনিয়নে মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কাচারী কোয়ালীপাড়ায় মহিল লীগকে শক্তিশালী করার লক্ষ্যে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। জাতির জনকের আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ আওয়ামী মহিলা লীগের সংগঠনে কাজ করে যাচ্ছে। বৃহস্পতিবার বিকেল ৩ টায় কাচারী কোয়ালীপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন মহিলা লীগের সভাপতি পারভীন বিবির সভাপতিত্বে ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন মহিলা লীগের সাধারণ সম্পাদক হাফিজা বিবির পরিচালনায় প্রধান অতিথি হিসেবে মুঠোফোনের মাধ্যমে বক্তব্য রাখেন, রাজশাহী-৪(বাগমারা) আসনের সংসদ সদস্য, উপজেলা আ’লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি বলেন, আ’লীগের পাশাপাশি মহিলা লীগকে সাংগঠনিক ভাবে শক্তিশালী করতে হবে। উপজেলায় অর্ধেকের বেশি মহিলা। তাদের সেই সংগঠন শক্তিশালী হলে আ’লীগ শক্তিশালী হবে। সরকারের বেশির ভাই ভাতা বা উপকারভোগী তারাই। প্রতিটি নির্বাচনে মহিলাদের উপস্থিতি থাকে বেশি। সংগঠনের সার্থে প্রতিটি ইউনিয়নে মহিলা লীগের কমিটি ঘোষনা করতে হবে। মহিলারা সর্বদায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সাথে বেশি যোগাযোগ রক্ষা করতে পারে। তাই তাদের সংগঠনকে জোরদার করা জরুরী। দ্রুত সময়ের মধ্যে প্রতিটি ইউনিয়নে মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল করা আহ্বান জানিয়েছেন তিনি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি, বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার। উক্ত অনুষ্ঠানে অন্যানের‌্য মধ্যে বক্তব্য রাখেন, কাচারী কোয়ালীপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আয়েন উদ্দীন, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা মহিলা লীগের সভাপতি মরিয়ম বেগম, সাধারণ সম্পাদক কহিনুর বানু, কাচারী কোয়ালীপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মজিদ মাস্টার, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সহ-সভাপতি সুনীল কুমার সরকার, ওয়ার্ড আ’লীগের সভাপতি আব্দুস সামাদ,

আমজাদ হোসেন, মফিজ উদ্দীন প্রমুখ। এ সময় ইউনিয়ন আ’লীগ এবং মহিলা লীগে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা অনুষ্ঠান শেষে সর্বসম্মতিক্রমে পারভীন বিবিকে সভাপতি এবং হাফিজা বিবিকে সাধারণ সম্পাদক করে কাচারী কোয়ালীপাড়া ইউনিয়ন মহিলা লীগের কমিটির ঘোষণা করা হয়েছে। উক্ত কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ ইউনিয়ন মহিলা লীগের কমিটির ঘোষণা করবেন।


আরোও অন্যান্য খবর
Paris