বাগমারায় খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মুজিববর্ষে কোভিড-১৯ এর স্বাস্থ্য বিধি অনুসরণ করে উপজেলা পর্যায়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে উক্ত সেমিনার অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে নির্বাহী অফিসার শরিফ আহম্মেদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আয়োজনে এবং বাগমারা উপজেলা প্রশাসনের সহযোগিতায় উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার। সেমিনারে ডিজিটাল উপস্থাপনা করেন রাজশাহীর নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমাইয়া আফরিন জিনিয়া।
বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ গোলাম রাব্বানী, কৃষি অফিসার রাজিবুর রহমান, মৎস্য অফিসার রবিউল করিম, চেয়ারম্যান বিজয় কুমার, বাগমারা প্রেসক্লাবের সভাপতি আলতাফ হোসেন মন্ডল। উক্ত সেমিনারে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, সমাজসেবা অফিসার আব্দুল মমিন, চেয়ারম্যান মনিরুজ্জামান রঞ্জু, আব্দুল জব্বার, সহকারী শিক্ষা অফিসার খলিলুর রহমান, সাংবাদিক শামীম রেজা সহ উপজেলার বিভিন্ন হোটেল, ফল ব্যবসায়ী সহ মৎস্য চাষীরা উপস্থিত ছিলেন।
