বুধবার

১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
সাপাহারে এমএসপি পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী লিবিয়ায় অপহৃত মান্দার আলমগীরের মৃত্যু, আড়াই মাস পর মরদেহ শনাক্ত রাজশাহীতে ক্লুলেস দস্যুতা মামলার রহস্য উদ্ঘাটন, বিএনপি নেতাসহ ২ জন গ্রেপ্তার পুশইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি বিএমডিএ’র ৮৬তম পরিচালনা বোর্ড সভা নতুন সরকারের অধিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম বাজেট অধিবেশন শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ডেঙ্গমুক্ত রাজশাহী নগরী গড়তে প্রচেষ্টা অব্যাহত থাকবে : রিটন রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে প্রাণ হারালেন এক কিশোর

নাচোলে ২’শ তাল গাছ চারা রোপন

Paris
Update : মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২

নাচোল থেকে প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ২’শত তালগাছ চারা রোপণ করেছে উপজেলা প্রশাসন। সোমবার ১৯ ডিসেম্বর সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন পরিষদ চত্বরে পুকুর পাড়ের চারিদিকে ২’শত তালগাছ চারা রোপনের উদ্বোধন করেন। সহযোগিতা করেছেন নাচোল বিএমডিএ সহকারী প্রকৌশলী শাহমোহাম্মদ মনজুরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মিথিলা দাস, কৃষি অফিসার বুলবুল আহম্মেদ, উপজেলা প্রকৌশলী শাহীনুল ইসলাম, সহকারী প্রোগ্রামার সোহেল রানা, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক হাবিবুর রহমান। উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও বজ্রপাত থেকে রক্ষা পেতে ২০১৭ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে তাল গাছের চারা- আঁটি রোপনের নির্দেশ দিয়েছিলেন। সে থেকে দেশের সবুজায়ন বৃদ্ধি করতে ধারাবাহিকভাবে বর্ষা ও সারা বছর বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে আসছে সরকারি ও বেসরকারি সংস্থাগুলো। তিনি আরো বলেন, প্রকৃতি দিয়েই প্রকৃতিকে রক্ষা করতে হবে। প্রাকৃতিক দুর্যোগ ও বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ ভারসাম্য রক্ষার্থে তাল গাছের সাথে নারকেল, সুপারি গাছ লাগানোর উদ্যোগকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। পরিশেষে তিনি উপজেলার বিভিন্ন রাস্তার দুই ধারে, খাড়ি ও পুকুর পাড়ে তাল বীজ ও চারা রোপনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।


আরোও অন্যান্য খবর
Paris