সর্বশেষ সংবাদ
রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান সাপাহারে এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে বাধ্যতামূলক কোচিং ফি আদায়ের অভিযোগ নিরাপত্তা কৌশল যেন জনগণকে সরকার প্রধান থেকে বিচ্ছিন্ন না করে : প্রধানমন্ত্রী রাজশাহীর শিক্ষার উন্নয়নে সর্বাধিক কাজ করে যাবেন এমপি হাবীবা খুব শীঘ্রই ঈশ্বরদী বিমান বন্দর চালু করা হবে : প্রতিমন্ত্রী পুতুল সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন

খুকির চিকিৎসার ভার মেয়র লিটন খোঁজখবর নিলেন নারীনেত্রী রেণী

Paris
Update : মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২

প্রেস বিজ্ঞপ্তি
নির্বাচিত শ্রেষ্ঠ জয়িতা ও রাজশাহীর একমাত্র নারী পত্রিকা বিক্রেতা দিল আফরোজ খুকি অসুস্থ্য হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৭নং ওয়ার্ডের বারান্দায় চিকিৎসাধীন ছিলেন। খবর পেয়ে খুকির জন্য হাসপাতালের বেডসহ উন্নত চিকিৎসার ব্যবস্থা করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। সোমবার বিকেল সাড়ে ৪টায় রাসিক মেয়রের পক্ষে মেয়রপত্নী ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নারীনেত্রী শাহীন আকতার রেণী হাসপাতালে খুকিকে দেখতে যান। এ সময় খুকির জন্য বেডসহ উন্নত চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন ও তাকে আর্থিক সহায়তা প্রদান করেন। বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেণীর উপস্থিতিতে হাসপাতালের বারান্দা থেকে দিল আফরোজ খুকিকে ৭নং ওয়ার্ডের ১৩ নং পেয়িং বেডে স্থানান্তর করা হয়। এ সময় সমাজসেবী শাহীন আকতার রেণী বলেন, খুকির অসুস্থ্যতার খবর শুনে ঢাকায় অবস্থানরত রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন তার উন্নত চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। খুকির উন্নত চিকিৎসা নিশ্চিতকরণে মেয়র রামেক হাসপাতালের পরিচালকের সঙ্গেও ফোনে কথা বলেছেন। হাসপাতালে খুকির জন্য বেড সহ উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আমরা সব সময় খুকির পাশে আছি। শাহীন আকতার রেণী আরো বলেন, খুকিমুনি হচ্ছে আমাদের নারী সমাজের সম্পদ ও অনুপ্রেরণা। সে রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে পত্রিকা বিক্রি করে এবং সেই আয় থেকে সংসার চালায়। মাননীয় প্রধানমন্ত্রীর সুনজর তার উপর পড়েছিল। ২০২০ সালে খুকি শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হয়েছিল। সংগ্রামী এই নারীর দুঃসময়ে আমাদের সকলের তার পাশে দাঁড়ানো উচিত। এ সময় রাসিক মেয়রের ব্যক্তিগত সহকারী মোঃ তানসেন ওয়াহিদ তাসকিন, রাজশাহী মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা. সিরাজুম মুবিন সবুজ, রামেক ছাত্রলীগের সভাপতি ও ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডা. ইমরান হোসেন, রাসিকের জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজ মিশু প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দিল আফরোজ খুকি রাজশাহী মহানগরীর একমাত্র নারী সংবাদপত্র বিক্রেতা। বয়স প্রায় ৬০ বছর। দিনভর পরিশ্রম করলেও অনেক কষ্টে জীবনযাপন করেন। ২০২০ সালে সোশ্যাল মিডিয়ায় খুকির জীবন-সংগ্রামের একটি ভিডিও প্রকাশ পাওয়ার পর বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরে আসে। প্রধানমন্ত্রীর নির্দেশে জেলা প্রশাসন খুকির দাঁড়ায়। ২০২০ সালে শ্রেষ্ঠ জয়িতার পুরস্কার পান দিল আফরোজ খুকি।


আরোও অন্যান্য খবর
Paris