২৮ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারায় গ্রামীণ কাঁচা রাস্তার সংস্কার কাজ উদ্বোধন

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২১, ৯:৪৬ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারায় গ্রামীণ কাঁচা রাস্তার সংস্কার কাজ উদ্বোধন
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীÑ৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের প্রচেষ্টায় বাগমারা উপজেলার শ্রীপুর ইউনিয়নে শুরু হয়েছে গ্রামীণ কাঁচা রাস্তার সংস্কার কাজ। ইউনিয়নের চাঁইপাড়া উচ্চ বিদ্যালয়ের মোড় থেকে গ্রামের ভিতর দিয়ে প্রায় দেড় কিলোমিটার কাঁচা রাস্তার সংস্কার কাজ করা হচ্ছে। গতকাল বুধবার সকালে জনগুরুত্বপূর্ণ কাঁচা এই রাস্তাটির সংস্কার কাজের উদ্বোধন করেন শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক জিল্লুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল মান্নান, ইউনিয়ন আ’লীগের কৃষি বিষয়ক সম্পাদক সাহাদ আলী, ওয়ার্ড আ’লীগ নেতা আজাদ আলী প্রমুখ। কাবিটা কর্মসূচীর মাধ্যমে রাস্তাটির সংস্কার কাজ করা হচ্ছে। রাস্তাটির সংস্কার কাজ শেষ হলে বর্ষা মৌসুম সহ বিভিন্ন সময়ে যে জনদুর্ভোগ হয়ে আসছিল তা লাঘব হবে। এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে ইঞ্জিনিয়ার এনামুল ঘশ এমপি দ্রুত সময়ের মধ্যে রাস্তাটির সংস্কার কাজ করছেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন