২৮ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারা প্রেসক্লাবে জরুরীসভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২১, ৯:২৭ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারা প্রেসক্লাবে জরুরীসভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহীর বাগমারা উপজেলার বাগমারা প্রেসক্লাবে গতকাল বুধবার বেলা দুইটায় প্রেসক্লাব কার্যালয়ে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাবের সভাপতি আলতাফ হোসেন মন্ডল এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক হেলাল উদ্দিন এর পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের উপদেষ্টা প্রথম আলোর বাগমারা প্রতিনিধি মামুনুর রশিদ মামুন, উপদেষ্টা সাংবাদিক জিল্লুর রহমান, সাবেক সভাপতি আফাজ্জল হোসেন, সাবেক সম্পাদক মোমিনুল হক সবুজ, সহ-সভাপতি এসএম সামসুজ্জোহা মামুন, যুগ্ম সম্পাদক নাজিম হাসান প্রমূখ।

এ সময় উপস্থিত ছিলেন, সাবেক সভাপতি ইউসুফ আলী সরকার, সাবেক সাধারন সম্পাদক মাহফুজুর রহমান প্রিন্স, সাবেক সাধারন সম্পাদক রাশেদুল হক ফিরোজ, সাংবাদিক আবু বাক্কার সুজন, জিল্লুর রহমান দুখু, আকবর আলী, শামিম রেজা, নুর কুতুবুল আলম, রতন কুমার, ফারুক আহম্মেদ প্রমূখ। জরুরী সভায় বাগমারার সার্বিক পরিস্থিতি ও সাংবাদিকদের করনীয় বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন