বুধবার

১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
সাপাহারে এমএসপি পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী লিবিয়ায় অপহৃত মান্দার আলমগীরের মৃত্যু, আড়াই মাস পর মরদেহ শনাক্ত রাজশাহীতে ক্লুলেস দস্যুতা মামলার রহস্য উদ্ঘাটন, বিএনপি নেতাসহ ২ জন গ্রেপ্তার পুশইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি বিএমডিএ’র ৮৬তম পরিচালনা বোর্ড সভা নতুন সরকারের অধিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম বাজেট অধিবেশন শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ডেঙ্গমুক্ত রাজশাহী নগরী গড়তে প্রচেষ্টা অব্যাহত থাকবে : রিটন রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে প্রাণ হারালেন এক কিশোর

মান্দায় বোরোর বীজ ও সার বিতরণ উদ্বোধন

Paris
Update : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২

মান্দা প্রতিনিধি
নওগাঁর মান্দায় চলতি রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বোরো উফসী ও হাইব্রীড জাতের ধানবীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক মোল্লা।
এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান গৌতম কুমার মহন্ত মাহবুবা সিদ্দিকা রুমা, উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন, বিএমডিএর সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন, বিআরডিবি কর্মকর্তা আফজাল হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন বলেন, চলতি বোরো মৌসুমে ৪০৬০ জন কৃষককে উফসী জাতের বীজ ও সার এবং ৬৮০০ জন কৃষককে হাইব্রীড জাতের বীজ দেওয়া হবে। এতে একবিঘা জমির জন্য একজন কৃষক উফসী জাতের ৫ কেজি বীজসহ ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার পাবেন। এছাড়া হাইব্রীড জাতের ২ কেজি করে বীজ পাবেন ৬৮০০ জন কৃষক।


আরোও অন্যান্য খবর
Paris