মোস্তাক আহম্মেদ রাজশাহী জেলার শ্রেষ্ঠ ওসি
রুবেল সরকার : রাজশাহী জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন ওসি মোস্তাক আহম্মেদ। তিনি বাগমারা থানায় কর্মরত রয়েছেন। গতকাল বুধবার বেলা ১১টার দিকে জেলা পুলিশ সুপার কনফারেন্স হলে পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন (বিপিএম বার) মোস্তাক আহম্মেদের হাতে এ সার্টিফিকেট তুলে দেন।
ওসি মোস্তাক আহম্মেদ গ্রেফতারি পরোয়ানা, মাদক উদ্ধারসহ বিভিন্ন ক্ষেত্রে সফলতার পরিচয় দিয়ে এ পুরস্কার পেয়েছেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মতিউর রহমান সিদ্দিকী, সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব, অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়াটার) ইফতেখার আলমসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
