সর্বশেষ সংবাদ
রাজশাহীর বালুর খনি প্রভাবশালী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকারি ক্রয় ব্যবস্থাপনায় বড় পরিবর্তন শতভাগ ই-জিপির পথে এগোচ্ছে দেশ স্বপ্নে দেখা মানত পূরণ করতে গিয়ে ছোট যমুনায় ডুবে মারা গেলেন গৃহবধূ মোহনপুরে আড়াই হাজার মানুষের হাতে কৃষি ও উন্নয়ন প্রণোদনা বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান সাপাহারে এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে বাধ্যতামূলক কোচিং ফি আদায়ের অভিযোগ নিরাপত্তা কৌশল যেন জনগণকে সরকার প্রধান থেকে বিচ্ছিন্ন না করে : প্রধানমন্ত্রী রাজশাহীর শিক্ষার উন্নয়নে সর্বাধিক কাজ করে যাবেন এমপি হাবীবা খুব শীঘ্রই ঈশ্বরদী বিমান বন্দর চালু করা হবে : প্রতিমন্ত্রী পুতুল সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন

বাংলাদেশি ভক্তদের ‘ভার্চুয়াল উপহার’ দিলেন মেসি

Paris
Update : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২

প্রায় সাড়ে চার কোটি জনসংখ্যার দেশ আর্জেন্টিনা। বলা হয়ে থাকে, দেশটির জনসংখ্যার চেয়ে বাংলাদেশে তাদের ফুটবল সাপোর্টার বেশি। এটি অবশ্য এখন তারাও জানে। আর সেই সম্মানে বাংলাদেশিদের জন্য ‘ভার্চুয়াল উপহার’ দিলো আর্জেন্টিনার দেশটির পেশাদার ফুটবল লিগ। তারা টুইটার ও ফেসবুকে ভেরিফায়েড পেজে মেসির হাতে বাংলাদেশের পতাকা হাতে একটি ছবি দিয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, গোলের পর মাঠে ছুটছেন লিওনেল মেসি। তার হাতে বাংলাদেশের পতাকা। ফুটবলের কোনো সীমানা নেই, এ ছবিটি দিয়ে আবারও সেই বার্তা দিলো তারা। মেসির হাতে বাংলাদেশের পতাকা দেখে অনেকেই চমকে যাবেন হয়তো। প্রথমেই ছবির সত্যতা নিয়ে ধাক্কা খেতে পারেন সমর্থকরা। ছবিটি আসলে ফটোশপে তৈরি করা বা এডিট করে বানানো। তবে ফেসবুক ও টুইটার পোস্টটি সত্য। আর্জেন্টাইন ভক্তরা বলছেন, মূলত এই ছবি দিয়ে বাংলাদেশি আর্জেন্টাইন সমর্থকদের সম্মান জানালো তারা। এডিট করা ছবির মাধ্যমে হলেও বাংলাদেশের আর্জেন্টাইন ফ্যানদের ভালোবাসার প্রতিদান দেওয়ার চেষ্টা! ছবি পোস্ট করে আর্জেন্টিনার পেশাদার ফুটবল লিগ টুইটারে লিখেছে, ‘লিওনেল মেসি বাংলাদেশ।’ মেসির সঙ্গে বাংলাদেশের বন্ধুত্ব বুঝাতে সেখানে দুটি ইমোজিও যোগ করা হয়েছে। একইভাবে ফেসবুক পেজেও তারা ছবিটি দিয়ে লিখেছে, ‘লিওনেল মেসি বাংলাদেশ। এটাই সেই টুইট। বাংলাদেশ ফুটবল ফেডারেশন।’


আরোও অন্যান্য খবর
Paris