শনিবার

২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
দুই পা নেই, শুধু হাতের ওপর ভর করেই মাউন্ট এভারেস্ট জয় গাজায় ইঁদুরবাহী রোগে আক্রান্ত ১ লাখ ২৫ হাজারের বেশি মানুষ রাজশাহী নগরীতে ত্রাস সৃষ্টির দায়ে কিশোর গ্যাং এর ২ সদস্য গ্রেফতার রাজশাহী মহানগরী জামায়াতের উদ্যোগে শিক্ষা শিবির অনুষ্ঠিত নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, ডিম নিক্ষেপ রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টসের আঞ্চলিক পর্যায়ের সমাপনী অনুষ্ঠান শিক্ষার্থীদের স্বদেশ প্রেম চর্চার পাশাপাশি ইতিহাস জানা জরুরি : তথ্যমন্ত্রী দেশের পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় সেনা সদস্যরা ব্যারাকে ফিরে যাচ্ছে : সেনাপ্রধান ঈদের পরদিনই পরিচ্ছন্ন নগরী পাবেন রাজশাহী মহানগরবাসী : রাসিক প্রশাসক নগরীর দুই হত্যা মামলায় ৯ জন গ্রেপ্তার, তালিকা হচ্ছে কিশোর গ্যাং সদস্যদের

এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের এমপি এনামুলের অভিনন্দন

Paris
Update : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২

মচমইল থেকে সংবাদদাতা
সোমবার একযোগে সারা দেশে প্রকাশিত হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল। উক্ত ফলাফলে যারা সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে তাদেরকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক। তিনি এক বার্তায় বলেন, শুধু এসএসসি ও সমমানের পরীক্ষায় ভালো ফলাফল করলেই কাজ শেষ হলো না। শিক্ষা জীবনের প্রতিটি ক্ষেত্রে ভালো ফলাফল করতে হবে। ভালো ফলাফলের পাশাপাশি ভালো মানুষ হতে হবে। ভালো মানুষ হওয়ার বিকল্প নেই। শিক্ষার পাশাপাশি পিতা-মাতা সহ গুরুজনদের সম্মান করতে হবে। আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের দেশের কান্ডারী। আগামীতে আরো ভালো ফলাফল অর্জণ করে দেশে ও জাতির কল্যাণে মুক্তিযুদ্ধের চেতনায় একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ হিসেবে গড়তে হবে। লেখাপড়ার সাথে সাথে প্রতিটি শিক্ষার্থীকে নৈতিক শিক্ষা গ্রহণ করতে হবে। তিনি আরো বলেন, বাংলাদেশ এখন তথ্য প্রযুক্তিতে এগিয়ে চলেছে। আধুনিক এই বাংলাদেশে তথ্য প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষিত হওয়ার বিকল্প নেই। নিজের পাশাপাশি সমাজকে মাদক, সন্ত্রাস সহ বিভিন্ন প্রকার অপকর্ম এবং জঙ্গিবাদের হাত থেকে রক্ষা করতে হবে। সর্বপুরি নিজেকে সুনাগরিক হিসেবে গড়ে তুলে দেশের কল্যাণে আত্মনিয়োগ করতে হবে। এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থী আগামীতে আরো ভালো ফলাফল করুক এই কামনা করেন তিনি। সেই সাথে তিনি কৃতি শিক্ষার্থীদের অভিভাবকদেরও অভিনন্দন জানিয়েছেন। আর যারা এবার অকৃতকার্য হয়েছে আগামীতে তাদেরকে আরো ভালো ভাবে প্রস্তুতি নেওয়ার আহবান জানিয়েছেন এমপি এনামুল হক।


আরোও অন্যান্য খবর
Paris