১৮ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

ডিগ্রী পরীক্ষায় দেশসেরা রক্সিমাকে এমপি এনামুল হকের অভিনন্দন

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২১, ৯:২২ পূর্বাহ্ণ | বিভাগ: lead, রাজশাহী
ডিগ্রী পরীক্ষায় দেশসেরা রক্সিমাকে এমপি এনামুল হকের অভিনন্দন
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিনে ২০১৭ সালের বিএ পাশ (ডিগ্রী) পরীক্ষার ফলাফলে সমগ্র বাংলাদেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন মোছাঃ রক্সিমা খাতুন। কলেজের অধ্যক্ষ এরশাদ আলী মুঠোফোন এ সাফল্যের কথা রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হককে জানালে তিনি কৃতি ওই শিক্ষার্থী এবং তার বাবা-মাকে অভিনন্দন জানান। রক্সিমা খাতুন ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজ থেকে এ ফলাফল অর্জন করেছেন।

রক্সিমা বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলার দ্বীপপুর ইউনিয়নের নানসোর গ্রামে। তার পিতার নাম রিয়াজ উদ্দীন এবং মায়ের নাম বিলকিস বিবি। তার পিতা একজন কৃষক। কৃষক পরিবারে সন্তান হওয়ার পরেও ভালো ফলাফল করায় কলেজের অধ্যক্ষ সহ সকল শিক্ষকদের মাঝে আনন্দ বিরাজ করছে। তারা এক ভাই এক বোন।

তার বড় ভাই রাজশাহী কলেজ থেকে বোটাণীতে মাষ্টার্স পাশ করছেন। এ ফলাফলের জন্য পিতা-মাতা এবং কলেজের শিক্ষকের কাছে কৃতজ্ঞ প্রকাশ করেছেন। রক্সিমা বড় হয়ে একজন আদর্শ শিক্ষক হতে চান । রক্সিমার এ ফলাফলের জন্য ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ এরশাদ আলী জানান আমাদের শিক্ষকদের প্রচেষ্টায় এ ফলাফল হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন