২৮ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

দু’ সপ্তাহেও মেলেনি প্রতিবন্ধী জনাব আলীর সন্ধান

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২১, ৯:১৮ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
দু’ সপ্তাহেও মেলেনি প্রতিবন্ধী জনাব আলীর সন্ধান
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : জনাব আলী নামের এক মানসিক ও শারীরিক প্রতিবন্ধী নিখোঁজ হয়েছে। এ ঘটনায় গত ১২ জানুয়ারী নওগাঁ থানায় একটি সাধারণ ডায়েরিও করেন তার পরিবারের লোকজন। জনাব আলী নিখোঁজের ১৪ দিন অহিবাহিত হলেও এখনো কোন সন্ধান করতে পারেনি পুলিশ। মানসিক ও শারীরিক প্রতিবন্ধী জনাব আলীর বয়স প্রায় ৩৮ বছর। উচ্চতা প্রায় ৫ ফুট ৬ ইঞ্চি।

হারিয়ে যাওয়ার সময় তার পরনে রঙ্গিন শার্ট, প্যান্ট এবং মাথায় একটি ক্যাপ ছিল। নিখোঁজ জনাব আলী নওগাঁ জেলার নওগাঁ থানার অন্তর্গত গুমারদহ গ্রামের মৃত জাফর আলীর ছেলে। জনাব আলী রাজশাহীর বাগমারা উপজেলার সৈয়দপুর-মচমইল গ্রামে বোনের বাড়িতে বেড়াতে আসার পথে হারিয়ে যায়। তারপর থেকে জনাব আলীর আর কোন সন্ধান পাওয়া যায়নি।

এদিকে নিকট আত্মীয় সহ চেনা জানা সকল জায়গায় খোঁজ করা হয়েছে। এখন পর্যন্ত তার সন্ধান পাননি পরিবারের লোকজন। থানা পুলিশের পাশাপাশি পরিবারের পক্ষ থেকেও জনাব আলীর সন্ধান করা হচ্ছে। কোন সহৃদয় ব্যক্তি জনাব আলীর খোঁজ পেলে পরিবারের পক্ষ থেকে ০১৭২২-২৪৭৭৮০ নম্বরে ফোন করার অনুরোধ জানানো হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন