২৮ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহীতে ভারতের গণতন্ত্র দিবস উদযাপন

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২১, ৯:১৪ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহীতে ভারতের গণতন্ত্র দিবস উদযাপন
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে রাজশাহীতে দেশটির ৭২তম গণতন্ত্র দিবস উদযাপন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ের চ্যান্সেরী প্রাঙ্গনে দিবসটি উদযাপন করা হয়। সকালে সেখানে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশনের সহকারী হাইকমিশনার সঞ্জিব কুমার ভাটি।

এসময় জাতীয় সঙ্গীতের সুরে ভারতীয় জাতীয় পতাকা উত্তোলন করেন তিনি। পরে তিনি গণতন্ত্র দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভারতের রাষ্ট্রপতির ভাষণ পড়ে শোনান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজশাহীতে অবস্থানরত ভারতীয় নাগরিক, বিভিন্ন মেডিকেল এবং বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত ভারতীয় শিক্ষার্থী এবং স্থানীয় সাংবাদিকরা।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন