সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

‘অভিনেত্রী নোরা ফাতেহির অনুষ্ঠান বন্ধের এখতিয়ার এনবিআরের নেই’

Paris
Update : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২

বলিউড অভিনেত্রী নোরা ফাতেহিকে নিয়ে বাংলাদেশে অনুষ্ঠান আয়োজনে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ট্যাক্স বা ভ্যাট আদায়ের বিষয়ে পদক্ষেপ নিতে পারলেও অনুষ্ঠান বন্ধ করার কোনো এখতিয়ার রাখে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। গতকাল বুধবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশের পর্যটন আকর্ষণ গ্রন্থের মোড়ক উন্মোচন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, নোরা ফাতেহি একজন স্বনামধন্য অভিনেত্রী। কাতারে অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপে আইটেম সংয়ে (গান) তিনিই পারফর্ম করবেন। যেটি অনান্য বিশ্বকাপেও হয়েছে, যেমন শাকিরা করেছেন, আরও বেশ কয়েকজন বিশ্ববরেণ্য তারকারা করেছেন। তাকে একটি প্রতিষ্ঠান বাংলাদেশে এনে একটি অনুষ্ঠানের মাধ্যমে একটি ডকুমেন্টারি করতে চায়। তো সেটির জন্য আমরা অনুমতি দিয়েছি। এ ক্ষেত্রে ট্যাক্স বা ভ্যাট আদায়-সেগুলোর জন্য এনবিআর অবশ্যই তাদের নোটিশ দিতে পারে। কিন্তু এনবিআর অনুষ্ঠান বন্ধ করার কোনো এখতিয়ার রাখে না। যেখানে সরকার অর্থাৎ মন্ত্রণালয় অনুষ্ঠান করার অনুমতি দিয়েছে সেখানে অনুষ্ঠান বন্ধ করার এখতিয়ার এনবিআর রাখে না। এনবিআর অবশ্যই ট্যাক্স/ভ্যাট আদায় করার জন্য পদক্ষেপ নিতে পারে। আমরা অনুমতি দিয়েছি। সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, যদি ট্যাক্স/ভ্যাটের বিষয় থাকে সেটি এনবিআর দেখবে। কিন্তু অনুষ্ঠান বন্ধ করার এখতিয়ারতো কারো নেই। আমরা অনুমতি দিয়েছি, সুতরাং তারা এ অনুমতির বলে অনুষ্ঠান করতে পারবে। উইমেন লিডারশিপ করপোরেশনের ব্যবস্থাপনায় আগামী ১৮ নভেম্বর ঢাকার একটি সম্মেলন কেন্দ্রে ‘গ্লোবাল এক্সিভার্স অ্যাওয়ার্ড-২০২২ উইমেন এমপাওয়ারমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক একটি ডকুমেন্টারির শুটিংয়ে অংশগ্রহণের জন্য বলিউডের অভিনেত্রী নোরা ফাতেহি বাংলাদেশে আসার কথা রয়েছে। নোরা ফাতেহিসহ অন্যান্য বিদেশি শিল্পীদের নিয়ে বাংলাদেশে আয়োজিত অনুষ্ঠানে মূল্য সংযোজন কর (ভ্যাট/কর) ফাঁকির অভিযোগ তুলেছে এনবিআর। ভ্যাট বিভাগে দ্বিতীয় সচিব মোহাম্মদ আবদুস সাদেকের সই করা একটি চিঠি সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে গত ১৩ নভেম্বর পৃথক চিঠিতে একই বিষয়ে উৎসে আয়কর পরিশোধ করার বাধ্যবাধকতা বিধান পালন না করায় আপত্তি জানিয়েছিল এনবিআরের আয়কর বিভাগ।

 


আরোও অন্যান্য খবর
Paris