সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

যে কারণে মুম্বাই বিমান বন্দরে আটক হয়েছিল শাহরুখ খান?

Paris
Update : শনিবার, ১২ নভেম্বর, ২০২২

দুবাই থেকে ভারতে ফেরার পথে মুম্বাই বিমানবন্দরে বলিউড সুপারস্টার শাহরুখ খানকে দেশটির শুল্ক দপ্তরের মুখোমুখি হতে হয়েছে। ভারতীয় গণমাধ্যম এই তথ্য প্রকাশ করেছে গতকাল শনিবার। খবরে বলা হয়েছে, এ সময় তিনি ব্যক্তিগত বিমানে দুবাই থেকে নিজ দেশ ভারতে ফিরছিলেন। শাহরুখ খানকে মুম্বাই বিমানবন্দরে কিছুক্ষণ রাখা হয়েছিল। ব্যক্তিগত বিমানে দুবাই থেকে মুম্বাই আসছিলেন তিনি। বিমানবন্দরে কিং খানকে আটকান শুল্ক দপ্তরের কর্মকর্তারা। পরে শাহরুখ ও তার ম্যানেজারকে ছেড়ে দেওয়া হয়। যদিও আটক রাখা হয় শাহরুখ খানের দেহরক্ষী ও টিমের বাকি সদস্যদের। জানা গেছে, টিমের সবাইকে সারা রাত আটকে রেখে ভোরের দিকে সব সদস্যকে ছেড়ে দেওয়া হয়। শাহরুখদের কাছে অনেক দামি অসংখ্য ঘড়ি আছে বলে অভিযোগ। শাহরুখ ও তার টিমের ব্যাগ থেকে একাধিক দামি ঘড়ির খালি কৌটাও উদ্ধার করা হয়েছে। তাদের কাছ থেকে মোট ১৭ লাখ ৫৬ হাজার ৫০০ টাকার শুল্ক আদায় করেছেন কর্মকর্তারা। উল্লেখ্য, দুবাইয়ে ৪১তম শারজা আন্তর্জাতিক বইমেলায় আমন্ত্রিত ছিলেন অভিনেতা। সেখান থেকেই ব্যক্তিগত বিমানে গোটা টিম নিয়ে ফিরছিলেন মুম্বাই। প্রসঙ্গত, গত বছর অক্টোবরের শুরুর দিকে খবর মেলে শাহরুখ পুত্র আরিয়ান খানকে আটক করেছে এনসিবি। এরপর গ্রেপ্তারি, দীর্ঘ তদন্তপর্ব, অবশেষে মুক্তি। এ নিয়ে জলঘোলা কম হয়নি। তবে অনেকেই পাশে দাঁড়িয়েছিলেন কিং খানের। ছবির শুটিং মাঝপথে থামিয়ে ফিরে এসেছিলেন শাহরুখ। অন্যদিকে, দীর্ঘদিন পর বড়পর্দায় ফিরছেন শাহরুখ খান। সম্প্রতি ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে তাকে বিশেষ একটি চরিত্রে অভিনয় করতে দেখা যায়। তবে আগামী বছর তিনি তিন-তিনটে ছবি নিয়ে ফিরছেন। ‘পাঠান’, ‘ডাঙ্কি’, ‘জওয়ান’ মুক্তির অপেক্ষায় প্রহর গুনছে ভক্তরা।


আরোও অন্যান্য খবর
Paris