শনিবার

২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
দুই পা নেই, শুধু হাতের ওপর ভর করেই মাউন্ট এভারেস্ট জয় গাজায় ইঁদুরবাহী রোগে আক্রান্ত ১ লাখ ২৫ হাজারের বেশি মানুষ রাজশাহী নগরীতে ত্রাস সৃষ্টির দায়ে কিশোর গ্যাং এর ২ সদস্য গ্রেফতার রাজশাহী মহানগরী জামায়াতের উদ্যোগে শিক্ষা শিবির অনুষ্ঠিত নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, ডিম নিক্ষেপ রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টসের আঞ্চলিক পর্যায়ের সমাপনী অনুষ্ঠান শিক্ষার্থীদের স্বদেশ প্রেম চর্চার পাশাপাশি ইতিহাস জানা জরুরি : তথ্যমন্ত্রী দেশের পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় সেনা সদস্যরা ব্যারাকে ফিরে যাচ্ছে : সেনাপ্রধান ঈদের পরদিনই পরিচ্ছন্ন নগরী পাবেন রাজশাহী মহানগরবাসী : রাসিক প্রশাসক নগরীর দুই হত্যা মামলায় ৯ জন গ্রেপ্তার, তালিকা হচ্ছে কিশোর গ্যাং সদস্যদের

বেলায়েতের স্বপ্ন এখন শিকলবন্দি!

Paris
Update : শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২

আককাস আলী
স্বপ্ন ছিল লিখা পড়া শিখিয়ে পরিবারের হাল ধরবে। সেই স্বপ্ন ভেস্তে গিয়ে বেলায়েতের জীবন এখন শিকলবন্দি। ছোটবেলা থেকে মেধাবী ছাত্র ছিলেন বেলায়েত আহমেদ (২৫)। দারিদ্র্র্য ঘিরে থাকলেও পড়াশোনা ছাড়েননি। আশা ছিল, লেখাপড়া শেষে চাকরি করে ছোট দুই ভাইয়ের দায়িত্ব নেবেন। হাল ধরবেন সংসারের। স্বপ্ন পূরণে ভর্তি হন রাজশাহী ডিপ্লোমা-ইন-টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে। ভালোভাবেই শেষ করেন ট্রেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্স। এরপর হঠাৎ মানসিক ভারসাম্য হারালে পাল্টে যায় সবকিছু। শিকলবন্দি হয়ে পড়ে বেলায়েতের স্বপ্ন।
তথ্যঅনুসন্ধানে জানা যায়, পড়াশোনা শেষে রাজশাহীতে মেসে থেকে চাকরির খোঁজ করছিলেন বেলায়েত। এক দিন বাড়িতে খবর আসে বেলায়েত অস্বাভাবিক আচরণ করছেন। এরপর থেকে পরিবারের সিদ্ধান্তে তার ঠিকানা হয় গ্রামের বাড়িতে। পাঁচ বছর ধরে শিকলবন্দি দিন কাটছে। স্বজনরা বলছেন, বেঁধে না রাখলে সে বাড়ির সব ভেঙে তছনছ করে ফেলে। অকারণে পরিবারের সদস্য ও গ্রামের লোকজনকে মারধর করেন। সবার অজান্তে সড়কের মাঝখানে দাঁড়িয়ে পড়ে। বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে এ ভয়ে বেলায়েতকে শিকলবন্দি করে রাখতে হয়। বেলায়েতের বাড়ি নওগাঁর মহাদেবপুর উপজেলার ভীমপুর ইউনিয়নের খোর্দ্দকালনা গ্রামে।

 


আরোও অন্যান্য খবর
Paris