শনিবার

২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
দুই পা নেই, শুধু হাতের ওপর ভর করেই মাউন্ট এভারেস্ট জয় গাজায় ইঁদুরবাহী রোগে আক্রান্ত ১ লাখ ২৫ হাজারের বেশি মানুষ রাজশাহী নগরীতে ত্রাস সৃষ্টির দায়ে কিশোর গ্যাং এর ২ সদস্য গ্রেফতার রাজশাহী মহানগরী জামায়াতের উদ্যোগে শিক্ষা শিবির অনুষ্ঠিত নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, ডিম নিক্ষেপ রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টসের আঞ্চলিক পর্যায়ের সমাপনী অনুষ্ঠান শিক্ষার্থীদের স্বদেশ প্রেম চর্চার পাশাপাশি ইতিহাস জানা জরুরি : তথ্যমন্ত্রী দেশের পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় সেনা সদস্যরা ব্যারাকে ফিরে যাচ্ছে : সেনাপ্রধান ঈদের পরদিনই পরিচ্ছন্ন নগরী পাবেন রাজশাহী মহানগরবাসী : রাসিক প্রশাসক নগরীর দুই হত্যা মামলায় ৯ জন গ্রেপ্তার, তালিকা হচ্ছে কিশোর গ্যাং সদস্যদের

চাঁপাইনবাবগঞ্জে রেল দুর্ঘটনা থেকে রক্ষা পেলো ১৬ শিক্ষার্থী

Paris
Update : বুধবার, ৯ নভেম্বর, ২০২২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় রেল দুর্ঘটনার কবল থেকে প্রানে বেঁচে ফিরল একটি স্কুলের ১৬ জন শিক্ষার্থী। বুধবার (০৯ নভেম্বর) সকালে পৌর এলাকার আলীনগর হাজিমোড় এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে আতঙ্কিত শিশুদের হাসপাতালে নেয়া হয়।
জানা যায়, জেলা শহরের এশিয়ান স্কুলের ১৬ জন শিক্ষার্থীকে নিয়ে একটি মাইক্রোবাস স্কুলের দিকে আসছিল। পথিমধ্যে মাইক্রোবাসের তেল শেষ হওয়ায় গাড়িটি রেল লাইনের ধারেই দাড় করিয়ে তেল আনতে যায় গাড়ি চালক। এসময় চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহীগামি কমিউটার ট্রেনটি ছেড়ে গেলে হাজিমোড় এলাকায় মাইক্রোবাসটিকে ধাক্কা দিয়ে চলে যায়। এসময় মাইক্রোবাসের কিছুটা ক্ষতি হলেও, হতাহতের ঘটনা ঘটেনি।
এশিয়ান প্রি ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার মুঠোফোনে বলেন, স্কুলের মাইক্রোবাসে ১৬ জন শিক্ষার্থী ছিল। তারা সবাই ভিন্ন-ভিন্ন ক্লাসের শিক্ষার্থী। কারো ক্ষতি হয়নি। সবাই সুস্থ আছে। তবে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসে থাকা শিক্ষার্থীরা আতঙ্কিত হয়েছে বলে জানান তিনি।
চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-হকারী পরিচালক ছাবের আলী মুঠোফোনে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে আমরা পৌঁছে আহত কাউকে পাওয়া যায়নি। ছোট শিশু হওয়ায় শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়েছিল। তাদেরকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাষ্টার ওবাইদুল ইসলাম বলেন, রেল দুর্ঘটনাটি থেকে রক্ষা পেয়েছে একটি স্কুলের মাইক্রোবাস। কোন হতাহতের ঘটনা ঘটেনি। উল্লেখ, চলতি বছরের ২৪ জানুয়ারী সকালে একই স্থানে একই ট্রেনের সাথে ধাক্কায় রেল দুর্ঘটনায় ৩ জন নিহত হয়।

 


আরোও অন্যান্য খবর
Paris