শনিবার

১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

খাবারের সন্ধানে আড়ানী বাজারে দোকানে হনুমান

Paris
Update : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর বাজারে বিরল প্রজাতির মুখকালো হনুমান এখন দোকানে দোকানে ঘুরে বেড়াচ্ছে। মঙ্গলবার ( ০১ নভেম্বর) উপজেলার আড়ানী পৌর বাজারের অরুন শীলের মুদি দোকানের সামনে বসে থাকলে দেখা যায়। স্থানীয়রা জানান, খাবারের সন্ধানে মুখকালো হনুমান ছুটেছে দোকানে দোকানে কখনো বাসাবাড়ি আবার কখনো গাছের ডালে। হনুমানটি খাদ্যের অভাবে দলছুট হয়ে বাঘা উপজেলার আড়ানী এলাকায় চলে এসেছে।
আড়ানী বাজারের মুদি ব্যবসায়ী অরুন শীল বলেন, হনুমানটি এ এলাকায় আসার পর থেকে কোনো সময় গাছে, আবার কোনো সময়ে বাড়ির চালায় বসে থাকতে দেখা যায়। কয়েক দিন থেকে দোকানে দোকানে যাচ্ছে। এ সময় তারা খাবার দিলে তা নিয়ে নিজে নিজে চলে যাচ্ছে। আমার দোকানের সামনে এসে বসলে কিছু মানুষ ভিড় করে দেখেন। তকে কুকুর তাড়া করলে গাছের ডালে বা ঘরের চালার উপর উঠে যাচ্ছে। এ বিষয়ে বাঘা উপজেলা ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রোকনুজ্জামান জানান, একসময় সুন্দরবন-পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে প্রচুর মুখকালো বড় প্রজাতির হনুমান দেখা যেত। কিছু হনুমান খাদ্যের অভাবে দলছুট হয়ে বিভিন্ন স্থানে চলে যাচ্ছে। আকার আকৃতিতে মনে হচ্ছে এ প্রজাতির হনুমান বর্তমানে বিলুপ্তির পথে। এটি একটি বিরল প্রজাতির মুখকালো হুনুমান।

 


আরোও অন্যান্য খবর
Paris