শুক্রবার

২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টসের আঞ্চলিক পর্যায়ের সমাপনী অনুষ্ঠান শিক্ষার্থীদের স্বদেশ প্রেম চর্চার পাশাপাশি ইতিহাস জানা জরুরি : তথ্যমন্ত্রী দেশের পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় সেনা সদস্যরা ব্যারাকে ফিরে যাচ্ছে : সেনাপ্রধান ঈদের পরদিনই পরিচ্ছন্ন নগরী পাবেন রাজশাহী মহানগরবাসী : রাসিক প্রশাসক নগরীর দুই হত্যা মামলায় ৯ জন গ্রেপ্তার, তালিকা হচ্ছে কিশোর গ্যাং সদস্যদের নাচোলে পাল্টে যাচ্ছে স্বাস্থ্যসেবার চিত্র পদ্মা ও তিস্তা ব্যারাজ নির্মাণ করবে সরকার : প্রধানমন্ত্রী ব্যক্তি উদ্যোগে সরকারি খাল খননে নতুন নির্দেশনা দিলো ভূমি মন্ত্রণালয় আরএমপি কমিশনার-রাসিক প্রশাসকের মধ্যে শুভেচ্ছা ও সম্মাননা স্মারক বিনিময় সরকার জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর : এমপি মিলন

জন্ম-মৃত্যু নিবন্ধনে দেশসেরা সম্মাননা স্মারক ও সনদ মেয়র লিটনকে হস্তান্তর

Paris
Update : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২

প্রেস বিজ্ঞপ্তি
জন্ম ও মৃত্যু নিবন্ধনে দেশের ১২ সিটি কর্পোরেশনের মধ্যে আবারো দেশসেরা হয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। এ উপলক্ষ্যে প্রাপ্ত সম্মাননা স্মারক ও সনদপত্র বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের নিকট হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নগরভবনে রাসিক মেয়রের হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন। এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের সচিব মোঃ মশিউর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, জন্ম-মৃত্যু নিবন্ধন কর্মকর্তা নাজমা খাতুন উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ১৬ অক্টোবর জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২২ উপলক্ষে রাজধানী ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত আলোচনা সভায় রাজশাহী সিটি কর্পোরেশনকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিনের হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে তুলে দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মো. তাজুল ইসলাম, এমপি। এরআগে ২০২১ সালেও জন্ম ও মৃত্যু নিবন্ধনে সারাদেশে প্রথম স্থান অর্জন করেছিল রাজশাহী সিটি কর্পোরেশন।


আরোও অন্যান্য খবর
Paris