সোমবার

২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায় চামড়া সিন্ডিকেট-কোরবানীর পশু নিয়ে চাঁদাবাজি দেখতে চাই না : এমপি মিলন রামিসা হত্যার বিচার হবে এক মাসের মধ্যে, সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের ঘোষণা প্রধানমন্ত্রীর শেরে বাংলা ছিলেন বাঙালি মুসলমানদের শিক্ষা-সামাজিক মুক্তির অগ্রদূত : তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর নিকট থেকে পরিচ্ছন্নকর্মীদের জন্য ঈদ উপহারের চেক গ্রহণ করলেন রাসিক প্রশাসক দুই পা নেই, শুধু হাতের ওপর ভর করেই মাউন্ট এভারেস্ট জয় গাজায় ইঁদুরবাহী রোগে আক্রান্ত ১ লাখ ২৫ হাজারের বেশি মানুষ রাজশাহী নগরীতে ত্রাস সৃষ্টির দায়ে কিশোর গ্যাং এর ২ সদস্য গ্রেফতার

আজকের জোকস: ভুঁড়ি কমানোর উপায়

Paris
Update : শনিবার, ৬ নভেম্বর, ২০২১

ভুঁড়ি কমানোর উপায়
একদিন দুই বন্ধুর হঠাৎ দেখা। এক জায়গায় বসে গল্প করছে দুজনে—
১ম বন্ধু: কিরে তোর খবর কি? কি করছিস এখন?
২য় বন্ধু: অনেক ব্যস্ত দোস্ত। সারাদিনই পরিশ্রম করতে হয়।
১ম বন্ধু: ও তাই নাকি? তো কি কাজ করিস তুই?
২য় বন্ধু: গেইম খেলি।
১ম বন্ধু: সারাদিন মোবাইল ফোনে গেম খেলিস কেন?
২য় বন্ধু: ডাক্তার বলেছেন, ভুঁড়ি কমাতে হলে নিয়মিত খেলাধুলা করতে হবে। ডাক্তারের কথা তো আর ফেলতে পারি না।

****

মৃতরা এসে তো আর অভিযোগ করতে পারেনা
এক ফার্মেসি থেকে ওষুধ কিনলেন এক নারী। বাসায় গিয়ে দেখলেন ওষুধের মেয়াদ শেষ। তাই এসে দোকানদারকে বললেন—
নারী: আমাকে মারার জন্য ওষুধ দিয়েছেন?
দোকানদার: আজ দশ বছর হলো আমি ওষুধ বিক্রি করছি। কেউ কোনোদিন অভিযোগ করেনি। আপনার মুখেই এই প্রথম অভিযোগ শুনছি।
নারী: ভুলে যাচ্ছেন কেন, মৃতরা কোনোদিন অভিযোগ করতে পারে না।

****

বিশ বছর ধরে রাস্তাটা এখানেই আছে
দুজন ব্যক্তি রাস্তায় দাঁড়িয়ে কথা বলছে—
১ম ব্যক্তি: ভাই, এই রাস্তাটা কোথায় গেছে?
২য় ব্যক্তি: কেন! কোথাও যায়নি তো!
১ম ব্যক্তি: কেন মজা করছেন ভাই? সত্যি করে বলেন না!
২য় ব্যক্তি: মজা কেন করবো ভাই? আমি তো বিশ বছর ধরে দেখছি, রাস্তাটা এখানেই আছে।


আরোও অন্যান্য খবর
Paris