সর্বশেষ সংবাদ
বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান সাপাহারে এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে বাধ্যতামূলক কোচিং ফি আদায়ের অভিযোগ নিরাপত্তা কৌশল যেন জনগণকে সরকার প্রধান থেকে বিচ্ছিন্ন না করে : প্রধানমন্ত্রী রাজশাহীর শিক্ষার উন্নয়নে সর্বাধিক কাজ করে যাবেন এমপি হাবীবা খুব শীঘ্রই ঈশ্বরদী বিমান বন্দর চালু করা হবে : প্রতিমন্ত্রী পুতুল সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন বর্ষায় দেখা নেই বৃষ্টির, হচ্ছে না জমি চাষ ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি গণভোটের রায় বাস্তবায়ন ও সুশাসন দাবিতে রাজশাহীতে ১১ দলের বিক্ষোভ মিছিল আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

শিশুদের হাতে মোবাইল নয়, বই দিন : ডাবলু

Paris
Update : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২

প্রেস বিজ্ঞপ্তি
শিশু-সন্তানদের হাতে মোবাইল নয় বই তুলে দিতে অভিভাবকদের পরামর্শ দিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার। গতকাল শনিবার বেলা ১২ টার দিকে নগরীর বর্ণালী এলাকাস্থ পদ্মা স্কুল এন্ড কলেজ আয়োজিত শিক্ষার্থী সাহিত্য মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন আ’লীগ নেতা ডাবলু সরকার। তিনি বলেন, বর্তমানে প্রযুক্তির দাপটে একবিংশ শতাব্দীর জয়জয়কার চলছে গোটা দুনিয়ায়। সাম্প্রতিক সময়ে ইন্টারনেটের ব্যাপক বিস্তার ও ঘরে ঘরে অনলাইন ব্যবস্থা চালু হওয়ায় ইন্টারনেট ব্যবহারের সহজলভ্যতা এসেছে। এখন যেন সমস্ত পৃথিবী ঝুঁকে পড়েছে মোবাইল নামক ছোট্ট একটি ডিভাইসে। এর প্রভাব থেকে বাদ পড়েনি কোমলমতি শিশু-কিশোররা। শিশুদের দিনের অধিকাংশ সময় দখল করে নিয়েছে স্মার্টফোন। প্রযুক্তির নেশায় হারিয়ে যাচ্ছে তাদের শৈশব-কৈশোর। ঘণ্টার পর ঘণ্টা মোবাইলে মগ্ন থাকছেন তারা। বাইরের জগৎ নিয়ে যেন তাদের কোনও হুঁশই নেই। নেই খেলাধুলায় মন। খেলার মাঠে যাওয়ার বদলে সারা দিন ব্যস্ত থাকে স্মার্টফোন নিয়ে। যার ফলে তারা মারাত্মক ঝুঁকির সম্মুখীন হচ্ছে। শিশুর এই সংকটময় পরিস্থিতি থেকে রক্ষা করতে অভিভাবকদের সোচ্চার হতে হবে।
ডাবলু সরকার আরো বলেন, এক্ষেত্রে বই হয়ে উঠতে পারে মানবসম্পদ তৈরীর অন্যতম হাতিয়ার। শিশুকে যখন থেকে স্কুলে ভর্তি করবেন ঠিক তখন থেকেই শিশুকে মোবাইলের বদলে বই পড়া বা খেলার অভ্যাস গড়ে তুলতে হবে। এজন্য অভিভাবকদেরও উচিত শিশুর সামনে বই পড়ার অভ্যাস গড়ে তোলা। এতে শিশুর সৃজনশীলতাও বৃদ্ধি পাবে। কারণ আপনাদের আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ হবে। এই ভবিষ্যৎকে রক্ষা করার জন্য তাদের হাতে মোবাইল নয় বরং বই দিয়ে তাদের প্রতিভার প্রস্ফুটন ঘটাতে হবে। এদিকে অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি রাজশাহী মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকারকে ফুলেল শুভেচ্ছা জানান কোমলমতি শিক্ষার্থী। পরে বিভিন্ন প্রতিযোগীদের হাতে পুরস্কার হিসেবে বই তুলে দেন তিনি। এ সময় পদ্মা স্কুল এন্ড কলেজের ইনচার্জ মোসাওয়ার হোসেন এডু, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সদস্য ইসমাইল হোসেন সহ অত্র স্কুল এন্ড কলেজের সকল শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

 


আরোও অন্যান্য খবর
Paris