স্টাফ রিপোর্টার
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিন গতকাল মঙ্গলবার রাজশাহীতে নানা কর্মসূচির মধ্যদিয়ে উদ্যাপন করা হয়। দিবসটি উপলক্ষ্যে বিভাগীয় ও জেলা প্রশাসনের আয়োজনে সকালে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ্, এনডিসি আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন।

আলোচনা সভার শুরুতে জি এস এম জাফরউল্লাহ্ শিশুদের নিয়ে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষ্যে কেক কাটেন। এর আগে বিভাগীয় কমিশনারের কার্যালয় হতে একটি র্যালি বের হয়ে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। পরে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। রাজশাহী বিশ^বিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মলয় ভৌমিক অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তৃতা করেন। জেলা প্রশাসক আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো: আব্দুল বাতেন, আরএমপি’র কমিশনার মো: আবু কালাম সিদ্দিক, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল। অনুষ্ঠানে সরকারি-বেসরকারি দপ্তর ও সংস্থার কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে শেখ রাসেল দিবস উপলক্ষ্যে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার সকাল ১০টায় কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ের সামনে শহীদ শেখ রাসেল এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, যুগ্ম সম্পাদক আহসানুল হক পিন্টু। সভা সঞ্চালনা করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের উপ-প্রচার সিদ্দিক আলম।
উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, রেজাউল ইসলাম বাবুল,বদরুজ্জামান খায়ের, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আজাদ, সাংগঠনিক সম্পাদক মীর ইসতিয়াক আহমেদ লিমন, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. মুসাব্বিরুল ইসলাম, তথ্য ও গবেষণা সম্পাদক জিয়া হাসান আজাদ হিমেল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রবিউল আলম রবি, মহিলা সম্পাদিকা ইয়াসমিন রেজা ফেন্সি প্রমুখ।
মহানগর ছাত্রলীগ
মঙ্গলবার বাংলাদেশ ছাত্রলীগ, রাজশাহী মহানগর শাখার পক্ষ থেকে রাজশাহী সিটি কলেজে শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটা কর্মসূচি অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ডাঃআনিকা ফারিহা জামান (অর্ণা)। উক্ত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্রলীগ, রাজশাহী মহানগর শাখার সভাপতি নূর মোহাম্মদ সিয়াম ও সভাটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ডাঃ সিরাজুম মুবিন সবুজ।
রাসিক
প্রেস বিজ্ঞপ্তি : শেখ রাসেল দিবস উপলক্ষ্যে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নগর ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ রাসেলের প্রতিকৃতিতে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও কর্মকর্তাবৃন্দ। শ্রদ্ধা নিবেদনের পর সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া- মোনাজাত করা হয়। এরপর বেলুন-ফেস্টুন ও পায়রা উড়িয়ে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করা হয়। নগর ভবন থেকে বের করা হয় বর্ণাঢ্য আনন্দ র্যালি। র্যালিটি শহীদ এএইচএম কামারুজ্জামান চত্বর ঘুরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় নগর ভবনে গিয়ে শেষ হয়। এরপর শিশুদের নিয়ে কেক কাটা হয়। পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাদ যোহর সকল মসজিদে ও অন্যান্য ধর্মীয় উপসনালয়ে দোয়া ও প্রার্থণার আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তব্য দেন রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দীন, কর্মচারী ইউনিয়নের পক্ষে সাধারণ সম্পাদক আজমীর আহমেদ মামুন। সভা পরিচালনা করেন ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন। এদিকে, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন এর দিক-নির্দেশনায় বিভিন্ন বর্ণাঢ্য আয়োজনে শেখ রাসেল দিবস-২০২২ উদযাপন করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। শেখ রাসেল দিবস উপলক্ষ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে নগর ভবনের সিটি হলরুমে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু। উল্লেখ্য, এরআগে সকালে নগর ভবনের বঙ্গবন্ধু কর্ণার চত্বরে তিনটি গ্রুপে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় দুই শতাধিক শিশু অংশ নেয়। ক-গ্রুপে (সিটি প্রাক প্রাথমিক বিদ্যালয়) ১ম স্থান আল নাহিয়ান মাহিন, ২য় স্থান সুরাইয়া আক্তার মৌ ও ৩য় স্থান অর্জন করেছে সিদরাতুল মুনতাহা। খ-গ্রুপে (১ম শ্রেণি হতে ৪র্থ শ্রেণি) ১ম স্থান ঐশী সরকার, ২য় স্থান মোসাঃ জারিন ইসলাম, ৩য় স্থান কাজী মুসতাহিনা মুশাররত, গ-গ্রুপে (৫ম শ্রেণি হতে ৮ম শ্রেণি) ১ম স্থান নুজহাত জাহান আলিফ, ২য় স্থান আদর্শ চৌধুরী তাহী ও ৩য় স্থান অর্জন করেছে নাফিসা লুবাবা।
রুয়েট
প্রেস বিজ্ঞপ্তি : দিবসটি উপলক্ষে রুয়েটে নানান কর্মসূচি পালন করা হয়। এদিন সকাল সাড়ে ১০ টায় রুয়েট প্রশাসনিক ভবন সংলগ্ন স্থানে দিবসটি উপলক্ষে বৃক্ষরোপন করেন ভাইস-চ্যান্সেলর (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন। এসময় অন্যান্যদের মধ্যে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. সেলিম হোসেন, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল আওয়াল, পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক অধ্যাপক ড. মিয়া মো. জগলুল সাদত, ইসিই বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম, পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল আলীম, কম্পট্রোলার নাজিমউদ্দীন আহম্মদ প্রমুখ উপস্থিত ছিলেন। এরপর বাদ জোহর রুয়েট কেন্দ্রীয় জামে মসজিদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ শেখ রাসেল সহ ‘৭৫ এর ১৫ আগস্ট সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় মোনাজাত পরিচালনা করেন রুয়েট কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম মো. নাজমুল আলম।
রাকাব
প্রেস বিজ্ঞপ্তি : বিকাল ৩টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেল এর ৫৯তম জন্মদিন উদযাপন উপলক্ষে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) প্রধান কার্যালয় চত্বরে শিশু-কিশোরদের উপস্থিতিতে ব্যাংকের পক্ষ থেকে কেক কেটে জন্মদিন পালন কর্মসূচীতে অংশগ্রহণ করেন রাকাব, রাজশাহী বিভাগের মহাব্যবস্থাপক মোঃ আতিকুল ইসলাম। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক (নিরীক্ষা, হিসাব ও আদায়) মাকসুদা নাসরীন; ব্যাংকের প্রধান কার্যালয়ের সকল বিভাগের বিভাগীয় প্রধান; অধ্যক্ষ, প্রশিক্ষণ ইনস্টিটিউট; প্রকল্প পরিচালক, এসইসিপি, রাজশাহী; বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা, রাজশাহী; উপ-মহাব্যবস্থাপক, এলপিও, রাজশাহী; রাকাব কর্মচারী সংসদ (সিবিএ), বঙ্গবন্ধু পরিষদ, অফিসার্স এসোসিয়েশন এবং অফিসার্স ফোরামের নেতৃবৃন্দসহ প্রধান কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং তাদের ছেলে মেয়েরা। এছাড়াও শহীদ শেখ রাসেলের জন্মদিন পালন উপলক্ষে প্রধান কার্যালয়ের বঙ্গবন্ধু অঙ্গনে সকালে শেখ রাসেল-এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং ব্যাংকের প্রধান কার্যালয় ও মাঠ পর্যায়ের সকল কর্মকর্তা ও কর্মচারীর অংশগ্রহণে বিকালে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাজশাহী শিক্ষা বোর্ড
প্রেস বিজ্ঞপ্তি : শেখ রাসেল এর ৫৯তম জন্মদিন এবং ‘শেখ রাসেল দিবস ২০২২’ উপলক্ষে সকাল ৯.১০ মিনিটে মুজিব শতবর্ষ স্মারক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ম্যুরালে এবং সকাল ৯.১৫ মিনিটে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং ০১(এক) মিনিট নীরবতা পালন এবং কোরআন ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর সকাল ০৯.৩০ মিনিটে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো: হাবিবুর রহমান এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় শিক্ষা বোর্ডের সকল কর্মকর্তা/কর্মচারীরা অংশগ্রহণ করেন। ‘শেখ রাসেল দিবস ২০২২’ উপলক্ষে স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ও ‘শেখ রাসেল ২০২২’ উদ্যাপন কমিটির আহবায়ক মহা: জিয়াউল হক। এছাড়াও বক্তব্য রাখেন রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব মো: হুমায়ূন কবীর, পরীক্ষা নিয়ন্ত্রক মো: আরিফুল ইসলাম।
রেশম উন্নয়ন বোর্ড
স্টাফ রিপোর্টার : শেখ রাসেলের ৫৯তম জন্মবার্ষিকীতে শেখ রাসেল দিবস উপলক্ষে ১৮ অক্টোবর বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডে বোর্ডের মহাপরিচালক শ্যাম কিশোর রায় এর নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ ও আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়। এসময় উপস্থিত ছিলেন বোর্ডের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ
রাজশাহী প্রেসক্লাব

প্রেস বিজ্ঞপ্তি : গতকাল মঙ্গলবার বিকেলে রাজশাহী প্রেসক্লাব চত্বরে দিবসটিালন উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়।এই সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সভাপতি সাইদুর রহমান। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আসলাম-উদ-দৌলা। বক্তব্য রাখেন জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সহঃ সভাপতি সালাউদ্দিন মিন্টু, রাজশাহী বারের সাবেক যুগ্ম সম্পাদক এডভোকেট শিরাজী শওকত সালেহিন এলেন, পরিবেশবিদ কাজী রকিব উদ্দিন। উপস্থিত ছিলেন সাবেক নারী কাউন্সিলর ফারজানা হক, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সদস্য মো. মাজেদ, মো. সাকিব আর উপস্থিত ছিলেন সদস্য মো. সাগর নোমানী, সাজেদুল হক টিটু, আরিফুল ইসলাম, জুবায়ের হোসেন রাজন, মাসুদ রানা, রাশেদুন নবী রাবু, আব্দুল আলিম, শামিউল, সালাউদ্দিন আহমেদ, হাবিবা খাতুন, শাহেদ সনু, হারুনুর রশীদসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
মান্দা
মান্দা প্রতিনিধি : নওগাঁর মান্দায় যথাযোগ্য মর্যাদায় শেখ রাসেলে ৫৯ তম জন্মদিন ও শেখ রাসেল দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে কেন্দ্রীয় শহিদ মিনারে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বাক্কার সিদ্দিকের সভাপতিত্বে পরিষদের হলরুমে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এমদাদুল হক মোল্লা, ভাইস চেয়ারম্যান গৌতম কুমার মহন্ত ও মাহবুবা সিদ্দিকা রুমা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির মুন্সী, মান্দা সার্কেলের সিনিনয়র সহকারি পুলিশ সুপার মতিয়ার রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বিজয় কুমার রায় প্রমূখ। অন্যদিকে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কেক কাটা, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে শেখ রাসেলের জন্মদিন পালন করা হয়।
লালপুর
স্টাফ রিপোর্টার, লালপুর : নাটোরের লালপুরে বণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেখ রাসেলের ৫৯তম জন্মদিন পালন করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বণাঢ্য র্যালি বের করা হয়। প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে র্যালিটি শেষ হয়। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এসব অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী,উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানা,উপজেলা সহকারী কমিশনার ভূমি দেবাশীষ বসাক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ সাগর, লালপুর থানার ওসি মনোয়ারুজ্জামান, গোপালপুর পৌরসভার মেয়র রোকসানা মোর্ত্তজা লিলি প্রমুখ।
গোমস্তাপুর

গোমস্তাপুর সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে শেখ রাসেল এর ৫৯ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, র্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। অতঃপর র্যালিটি উপজেলা চত্বর থেকে বের হয়ে রহনপুর পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সম্মেলন কক্ষে এসে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুনের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ূন রেজা, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন, ওসি তদন্ত সেলিম রেজা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কাওসার আলী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম টাইগার প্রমূখ। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে মোসা. সারমিন খাতুনের লেখা একক কাব্যগ্রন্থ ‘এসো তবে’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
শিবগঞ্জ
শিবগঞ্জ প্রতিনিধি: এ উপলক্ষে মঙ্গলবার উপজেলা প্রশাসন, ছাত্রলীগ ও বিভিন্ন সহযোগী এবং সংগঠন ব্যাপক কর্মসূচি পালন করে। সকাল ৯টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে শহীদ শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলের নেতৃত্ব একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর এলাকার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মিলিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসসহ অন্যরা।
জেলা ক্রীড়া সংস্থা
প্রেস বিজ্ঞপ্তি : শেখ রাসেলের ৫৯তম জন্মবার্ষিকীতে শেখ রাসেল দিবস উপলক্ষে রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে সংগঠক, দলীয় খেলোয়াড়, কর্মকর্তা নিয়ে সকাল ৭ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ ও সকাল ৮টায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়। দোয়া পরিচালনা করেন মওলানা মুহাম্মদ দেলওয়ার হোসেন। এ সময় রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মোঃ ওয়াহেদুন নবী ,জেলা ক্রীড়া অফিসার মোঃ জাহাঙ্গগীর হোসেন, নিবার্হী সদস্য রাফিখা খানম ছবিসহ অন্যান্য সদস্যবৃন্দ ও খেলোয়াড়নগন উপস্থিত ছিলেন।