শুক্রবার

২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টসের আঞ্চলিক পর্যায়ের সমাপনী অনুষ্ঠান শিক্ষার্থীদের স্বদেশ প্রেম চর্চার পাশাপাশি ইতিহাস জানা জরুরি : তথ্যমন্ত্রী দেশের পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় সেনা সদস্যরা ব্যারাকে ফিরে যাচ্ছে : সেনাপ্রধান ঈদের পরদিনই পরিচ্ছন্ন নগরী পাবেন রাজশাহী মহানগরবাসী : রাসিক প্রশাসক নগরীর দুই হত্যা মামলায় ৯ জন গ্রেপ্তার, তালিকা হচ্ছে কিশোর গ্যাং সদস্যদের নাচোলে পাল্টে যাচ্ছে স্বাস্থ্যসেবার চিত্র পদ্মা ও তিস্তা ব্যারাজ নির্মাণ করবে সরকার : প্রধানমন্ত্রী ব্যক্তি উদ্যোগে সরকারি খাল খননে নতুন নির্দেশনা দিলো ভূমি মন্ত্রণালয় আরএমপি কমিশনার-রাসিক প্রশাসকের মধ্যে শুভেচ্ছা ও সম্মাননা স্মারক বিনিময় সরকার জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর : এমপি মিলন

বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত

Paris
Update : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২

স্টাফ রিপোর্টার
রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল তার কাপ-পিরিচ প্রতীকে ৩২ ভোট বেশী পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। মীর ইকবাল কাপ-পিরিচ প্রতীকে পেয়েছেন ৫৯৮ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আক্তারুজ্জামান আক্তার পেয়েছেন ৫৬৬ ভোট।

নয়টি উপজেলার বিভিন্ন কেন্দ্রের প্রাপ্ত ভোট তথ্য অনুযায়ী জানা যায়, গোদাগাড়ী উপজেলায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল ভোট পেয়েছেন ৬৮টি ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আখতারুজ্জামান আখতার পেয়েছেন ৭৪ ভোট, দুর্গাপুরে মীর ইকাবল পেয়েছেণ ৫৫ ভোট, আখতার পেয়েছেন ৫১ ভোট, পুঠিয়ায় মীর ইকবাল পেয়েছেন ৪৫ ভোট, আখতার পেয়েছেন ৪৯ ভোট, তানোনে মীর ইকবাল পেয়েছেন ৭৩ ভোট, আখতার পেয়েছেন ৪৪ ভোট, চারঘাটে মীর ইকবাল পেয়েছেন ৪৮ ভোট, আখতার পেয়েছেন ৪২ ভোট, পবায় মীর ইকবাল পেয়েছেন ৮১ ভোট, আখতার পেয়েছেন ৮৮ ভোট, বাঘায় মীর ইকবাল পেয়েছেন ৭১ ভোট, আখতার পেয়েছেন ৪৯ ভোট, মোহনপুরে মীর ইকবাল পেয়েছেন ৪৮ ভোট, আখতার পেয়েছেন ৪৫ ভোট এবং বাগমারায় মীর ইকবাল পেয়েছেন ১১২ ভোট, আখতার পেয়েছেন ১২১ ভোট। আওয়ামী লীগের দলীয় প্রার্থী ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জয়ী হওয়ায় মহানগর ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন।

এদিকে রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। মীর ইকবাল কাপ-পিরিচ প্রতীকে ৫৯৮ ভোট পেয়ে নির্বাচিত হন। এদিকে বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল নির্বাচিত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার। আগামীতে সততা ও নিষ্ঠার সাথে রাজশাহীবাসীর সেবায় নিজেকে নিয়োজিত রাখার আহ্বান জানান অনিল কুমার সরকার। সেই সাথে রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে নব-নির্বাচিত সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদ্যের অভিনন্দন জানিয়েছেন তিনি।
অপরদিকে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জয়ী হওয়ায় মহানগর ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন। এছাড়া রাজশাহী-১ আসনের সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী, তানোর উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, ভাইস-চেয়ারম্যান আবু বাক্কার সিদ্দিক, তানোর উপজেলা আওয়ামী লীগের সম্পাদক প্রভাষক আবুল কালাম আজাদ প্রদিপ সরকার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আবুল বাসার সুজন এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব রামিল হাসান সুইট নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

 


আরোও অন্যান্য খবর
Paris