২৮ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহী জেলা পরিষদ চত্বরে পিঠা উৎসব

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২১, ৮:১৪ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহী জেলা পরিষদ চত্বরে পিঠা উৎসব
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : গতকাল সোমবার সকালে নগরীর রাজশাহী জেলা পরিষদ চত্বরে দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির রাজশাহী জেলা ইউনিটের যুব সেচ্ছাসেবকদের উদ্যোগে এই পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। যুব সেচ্ছাসেবকরা নিজ উদ্যোগে বাসা থেকে পাটিসাপটা পিঠা, পুলি পিঠা, দুধ চিতাই পিঠা, কাচি পিঠা, কুশলী পিঠা, তেল পিঠা ও ঝাল পিঠা সহ প্রায় ২০ ধরনে পিঠা আনে এই উৎসবে।

রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের এই পিঠা উৎসবে উপ্িস্থত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিট সেক্রেটারী শফিকুজ্জামান শফিক। এসয়ম আরো উপস্থিত ছিলেন জেলা ইউনিটের কার্য্যনির্বাহী কমিটির সদস্য সামাউন ইসলাম, যুব প্রধান সাদিয়া সাবা অর্চি, রাজশাহী জেলা পরিষদ সংরক্ষিত সদস্য-৫ জয় জয়ন্তি সরকার মালতী সহ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিটের যুব ও সেচ্ছাসেবকবৃন্দ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন