সর্বশেষ সংবাদ
বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে রাসিক প্রশাসকের অর্থ প্রদান সাপাহারে এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে বাধ্যতামূলক কোচিং ফি আদায়ের অভিযোগ নিরাপত্তা কৌশল যেন জনগণকে সরকার প্রধান থেকে বিচ্ছিন্ন না করে : প্রধানমন্ত্রী রাজশাহীর শিক্ষার উন্নয়নে সর্বাধিক কাজ করে যাবেন এমপি হাবীবা খুব শীঘ্রই ঈশ্বরদী বিমান বন্দর চালু করা হবে : প্রতিমন্ত্রী পুতুল সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন বর্ষায় দেখা নেই বৃষ্টির, হচ্ছে না জমি চাষ ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি গণভোটের রায় বাস্তবায়ন ও সুশাসন দাবিতে রাজশাহীতে ১১ দলের বিক্ষোভ মিছিল আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

জেলা পরিষদ নির্বাচনের আচরণবিধি কঠোরভাবে মানার নির্দেশ

Paris
Update : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২

আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠেয় জেলা পরিষদ নির্বাচনের আচরণবিধি কঠোরভাবে মানার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। গতকাল বৃহস্পতিবার নির্বাচন কমিশনের যুগ্ম সচিব এসএম আসাদুজ্জামানের সই করা নির্দেশনায় বলা হয়, সারাদেশে জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে যাবতীয় কার্যক্রম গ্রহণ করছে। এজন্য জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। জেলা পরিষদ নির্বাচনে কোথাও কোথাও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হচ্ছে এবং এ-সংক্রান্ত খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হচ্ছে মর্মে নির্বাচন কমিশনের নজরে এসেছে। আচরণবিধি লঙ্ঘন করে সরকারি সুবিধাভোগী অতিগুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ কোথাও কোথাও নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন, রঙ্গিন পোস্টার মুদ্রণ করে প্রচার করছে এবং পোস্টারে নেতা-নেত্রীর ছবিও ছাপানো হচ্ছে। এছাড়াও রাজনৈতিক কর্মসূচির নামে বিভিন্ন জনসভায় নির্বাচনী প্রচারণা চালানো হচ্ছে। নির্দেশনা আরও বলা হয়, নির্বাচন কমিশন এসব আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে তদন্তপূর্বক কঠোর ব্যবস্থা গ্রহণ করছে। এরইমধ্যে বিভিন্ন জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে তদন্তপূর্বক প্রতিবেদন পাঠানোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। জেলা পরিষদ নির্বাচনে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলার জন্য নির্বাচন কমিশন সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানাচ্ছে। এরপরও কেউ যদি আচরণবিধি লঙ্ঘন করেন বা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের পরিপন্থি কোনো কার্যক্রম গ্রহণ করেন, তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশন কঠোর আইনানুগ ব্যবস্থা নিবেন।-এফএনএস


আরোও অন্যান্য খবর
Paris