শুক্রবার

২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টসের আঞ্চলিক পর্যায়ের সমাপনী অনুষ্ঠান শিক্ষার্থীদের স্বদেশ প্রেম চর্চার পাশাপাশি ইতিহাস জানা জরুরি : তথ্যমন্ত্রী দেশের পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় সেনা সদস্যরা ব্যারাকে ফিরে যাচ্ছে : সেনাপ্রধান ঈদের পরদিনই পরিচ্ছন্ন নগরী পাবেন রাজশাহী মহানগরবাসী : রাসিক প্রশাসক নগরীর দুই হত্যা মামলায় ৯ জন গ্রেপ্তার, তালিকা হচ্ছে কিশোর গ্যাং সদস্যদের নাচোলে পাল্টে যাচ্ছে স্বাস্থ্যসেবার চিত্র পদ্মা ও তিস্তা ব্যারাজ নির্মাণ করবে সরকার : প্রধানমন্ত্রী ব্যক্তি উদ্যোগে সরকারি খাল খননে নতুন নির্দেশনা দিলো ভূমি মন্ত্রণালয় আরএমপি কমিশনার-রাসিক প্রশাসকের মধ্যে শুভেচ্ছা ও সম্মাননা স্মারক বিনিময় সরকার জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর : এমপি মিলন

পুঠিয়ায় অধ্যক্ষের হামলায় সভাপতি আহত

Paris
Update : রবিবার, ২ অক্টোবর, ২০২২

পুঠিয়া সংবাদদাতা
পুঠিয়ার বানেশ্বর শহীদ নাদের আলী বালিকা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও সভাপতির মারামারিতে প্রতিষ্ঠানটির সভাপতি মাহাবুর রহমান বাবু (৫৫) আহত হয়েছেন। আহত মাহাবুবুর রহমান বাবু উপজেলার বানেশ্বর এলাকার সমসের আলীর ছেলে। রবিবার (২ অক্টোবর) সকাল সড়ে ৮টায় প্রতিষ্ঠানের অধ্যক্ষর রুহুল আমিনের ভাড়া বাড়ির সামনে এ ঘটনাটি ঘটে। এলাকাবাসী সুত্রে জানাগেছে, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটির সভাপতি ও অধ্যক্ষর মধ্যে বিরোধ চলছিলো। প্রতিষ্ঠানের সভাপতি মাহাবুবুর রহমান বাবু বলেন, আমি অধ্যক্ষকে দূর্নীতির দায়ে বরখাস্ত করি। এ কারণে তিনি বিভিন্ন সময় আমাকে হত্যার চেষ্টা চালায়। সকালে আমি বানেশ^র হাটের অধ্যক্ষর বাড়ির সংলগ্ন একটি সরকার ওয়েল এন্ড ডাউল মিলে তেল নিতে যাই।

এসময় অধ্যক্ষ রুহুল আমিন তার স্ত্রী ও তার ভাই আমাকে দেখতে পয়ে আমার উপর হামলা চালায়। এসময় অধ্যক্ষ রুহুল আমিনের ভাই তার হাতে থাকা ধরালো অস্ত্র দিয়ে আঘাত করে। এসময় আমার চিৎকারে আশে পাশের লোকজন ছুটে এলে তারা পালিয়ে যায়। পরে আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছি। এছাড়াও অধ্যক্ষ রুহুল আমিন জানান, সকালে আমার বাড়ির সামনে এসে সভাপতি চিৎকার ও গালমন্দ শুরু করে।

এসময় আমি তার গালমন্দ শুনে নিচে নেমে আসি। এসময় সভাপতি আমার কলার ধরে মারধোর শুরু করেলে আমরা স্ত্রী বিয়য়টি দেখতে পেয়ে আমাকে বাঁচাতে এগিয়ে আসে। এসময় দুই জনের ধস্তাধস্তির এক পর্যায়ে লোকজন এগিয়ে এসে আমাদের ছাড়িয়ে দেয়। তবে সভাপতিকে ধারালো অস্ত্রের আঘাত করার বিষয়টি তিনি মিথ্যা বলে তিনি দাবী করেন। এবিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ সোহরাওয়ার্দী হোসেন বলেন, দুই পক্ষই থানায় এসেছে। তাদের অভিযোগ দেখে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে এ কর্মকর্তা জানান।


আরোও অন্যান্য খবর
Paris