সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

হাসপাতালে টাইটানিকের নায়িকা

Paris
Update : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২

হাসপাতালে ভর্তি করা হয়েছে ‘টাইটানিক’খ্যাত জনপ্রিয় অভিনেত্রী কেট উইন্সলেটকে। ক্রোয়েশিয়াতে শুটিং চলাকালে পড়ে গিয়ে পায়ে আঘাত পান তিনি। এরপর দ্রুত তাকে নিকটস্থ একটি হাসপাতালে ভর্তি করা হয়। ডেইলি মিরর এ খবর প্রকাশ করেছে। শুটিং টিমের একটি সূত্রের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম হলিউড রিপোর্টার ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, কেট ‘লি’ সিনেমার শুটিং করছিলেন। এ সময় পা পিছলে পড়ে যান। তবে এখন তিনি ভালো আছেন। চলতি সপ্তাহের যে শিডিউল ছিল, সে অনুযায়ী শুটিংয়ে অংশ নেবেন কেট। ক্রোয়েশিয়ার একটি গ্রামে ‘লি’ সিনেমার শুটিং চলছে। ফটোগ্রাফার লি মিলারের জীবনী নিয়ে নির্মিত হচ্ছে এটি। ঐতিহাসিক এই সিনেমার নাম ভূমিকায় দেখা যাবে ৪৬ বছর বয়সী কেট উইন্সলেটকে। এটি পরিচালনা করছেন এলেন কুরাস।


আরোও অন্যান্য খবর
Paris