শনিবার

২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
দুই পা নেই, শুধু হাতের ওপর ভর করেই মাউন্ট এভারেস্ট জয় গাজায় ইঁদুরবাহী রোগে আক্রান্ত ১ লাখ ২৫ হাজারের বেশি মানুষ রাজশাহী নগরীতে ত্রাস সৃষ্টির দায়ে কিশোর গ্যাং এর ২ সদস্য গ্রেফতার রাজশাহী মহানগরী জামায়াতের উদ্যোগে শিক্ষা শিবির অনুষ্ঠিত নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, ডিম নিক্ষেপ রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টসের আঞ্চলিক পর্যায়ের সমাপনী অনুষ্ঠান শিক্ষার্থীদের স্বদেশ প্রেম চর্চার পাশাপাশি ইতিহাস জানা জরুরি : তথ্যমন্ত্রী দেশের পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় সেনা সদস্যরা ব্যারাকে ফিরে যাচ্ছে : সেনাপ্রধান ঈদের পরদিনই পরিচ্ছন্ন নগরী পাবেন রাজশাহী মহানগরবাসী : রাসিক প্রশাসক নগরীর দুই হত্যা মামলায় ৯ জন গ্রেপ্তার, তালিকা হচ্ছে কিশোর গ্যাং সদস্যদের

আসন্ন জেলা পরিষদ ও আগামী জাতীয় নির্বাচনে আবারো আওয়ামী লীগ জয়লাভ করবে : লিটন

Paris
Update : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের দল, বৃহত্তম দল। জনগণের সাথে অতীতে থেকেছে, আগামীতেও থাকবে। আমরা আসন্ন জেলা পরিষদ নির্বাচনে যেমন জয়লাভ করবো ইনশাল্লাহ, তেমনি আগামী সংসদ নির্বাচনে আবারো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে জয়যুক্ত হয়ে সরকার গঠন করবো ইনশাল্লাহ।
আসন্ন রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগ, জাতীয় পরিষদের সদস্য ও রাজশাহী মহানগরের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবালের মনোনয়নপত্র জমা প্রদান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এরআগে বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে লিটনের উপস্থিতিতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিলের হাতে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য খায়রুজ্জামান লিটন বলেন, আসন্ন রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর ইকবালের মনোনয়ন পত্র জমা প্রদান প্রদান করলাম। এর মাধ্যমে নির্বাচনের প্রক্রিয়া শুরু হলো। জেলা পরিষদ নির্বাচন বর্তমানে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ একটি নির্বাচন। যদিও দুঃখজনক যে বিএনপি এই নির্বাচনটি বর্জন করেছে এবং আগামী নির্বাচনটিও তারা বয়কট করার ঘোষণা দিচ্ছে। মনোনয়নপত্র প্রদানকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বেগম আখতার জাহান, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক মোঃ ডাবুল সরকার, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকারসহ মহানগর ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আরোও অন্যান্য খবর
Paris