২৫ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

উর্বশী কে তো আমি চিনিই না : নাসিম শাহ

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২২, ৭:৪৯ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন
উর্বশী কে তো আমি চিনিই না : নাসিম শাহ
বিজ্ঞাপন

ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থের সঙ্গে একের পর বিবাদে বরাবরই আলোচনায় থাকছেন বলিউড অভিনেত্রী উর্বশী রাওতেলা।

তবে এবার এক পাকিস্তানি বোলারের জন্য নতুন করে হলেন সমালোচনার শিকার তিনি! সম্প্রতি এশিয়া কাপ চলাকালীন পাকিস্তানের বোলার নাসিম শাহর সঙ্গে একটি ভিডিও অনলাইনে প্রকাশ করেছেন উর্বশী। তারপরই সমালোচনা শুরু হয়েছে ভারতীয় অভিনেত্রীর।

ভিডিওতে দেখা যায়, গ্যালারিতে বসে রয়েছেন অভিনেত্রী। অপরদিকে মাঠে খেলছেন পাকিস্তানি বোলার নাসিম। দুজনের হাসিমুখের কিছু ঝলক নিয়েই বানানো হয়েছে ভিডিওটি।

এমনকি ভিডিওটির ব্যাকগ্রাউন্ডে পাকিস্তানের জনপ্রিয় গায়ক আতিফ আসলামের ‘কোই তুঝকো না মুঝসে চুরা লে’ গানটি ব্যবহার করা হয়েছে। তবে মজার বিষয় হলো নাসিম শাহ নাকি উর্বশীকে চেনেনই না। এক সাক্ষাৎকারে নাসিম বলেছেন যে, তিনি উর্বশীকে চেনেনই না। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় উর্বশীর প্রসঙ্গে চলে আসে। তখন এক সাংবাদিক নাসিমকে প্রশ্ন করেন, ‘উর্বশীর নাম শুনে হাসছেন, আপনি কি জানেন যে সে আপনাকে দেখতে আসে।

আর ক্রিকেটের পর শোবিজের দিকে যাওয়ার ইচ্ছে আছে?’ জবাবে নাসিম বলেন, ‘না, এমন পরিকল্পনা নাই। আর হাসি তো পাচ্ছে আপনার প্রশ্ন শুনে। উর্বশী কে? সে কী করে তা আমি জানিই না। জানি না লোকজন কেন এমন ভিডিও বানায়। কী হয়েছে তা আমি জানিই না।

’এরপর আরেকজন সাংবাদিক বলেন, ‘উর্বশী তো আপনার জন্য পাকিস্তানের খেলা দেখতে আসেন। ’ তখন নাসিম বলেন, ‘সত্য কথা বলতে কি, আমি এসবের কিছুই জানি না। আমি তো মাঠে শুধু নিজের খেলাটা খেলি। ’-এফএনএস

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন