শুক্রবার

২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টসের আঞ্চলিক পর্যায়ের সমাপনী অনুষ্ঠান শিক্ষার্থীদের স্বদেশ প্রেম চর্চার পাশাপাশি ইতিহাস জানা জরুরি : তথ্যমন্ত্রী দেশের পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় সেনা সদস্যরা ব্যারাকে ফিরে যাচ্ছে : সেনাপ্রধান ঈদের পরদিনই পরিচ্ছন্ন নগরী পাবেন রাজশাহী মহানগরবাসী : রাসিক প্রশাসক নগরীর দুই হত্যা মামলায় ৯ জন গ্রেপ্তার, তালিকা হচ্ছে কিশোর গ্যাং সদস্যদের নাচোলে পাল্টে যাচ্ছে স্বাস্থ্যসেবার চিত্র পদ্মা ও তিস্তা ব্যারাজ নির্মাণ করবে সরকার : প্রধানমন্ত্রী ব্যক্তি উদ্যোগে সরকারি খাল খননে নতুন নির্দেশনা দিলো ভূমি মন্ত্রণালয় আরএমপি কমিশনার-রাসিক প্রশাসকের মধ্যে শুভেচ্ছা ও সম্মাননা স্মারক বিনিময় সরকার জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর : এমপি মিলন

রাজশাহীতে গৃহ-উন্নয়ন ঋণ প্রদান কার্যক্রমের উদ্বোধন করলেন মেয়র

Paris
Update : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
রাজশাহীতে গৃহ-উন্নয়ন ঋণ প্রদান কার্যক্রমের উদ্বোধন করলেন মেয়র/২

প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী মহানগরীতে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় গৃহ-উন্নয়ন ঋণ প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার(০৮ সেপ্টেম্বর) দুপুরে নগর ভবনের সিটি হল সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গৃহ-উন্নয়ন ঋণ প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানে প্রকল্পের ১০জন সদস্যের প্রত্যেককে ২ লাখ টাকা করে গৃহ-উন্নয়ন ঋণ প্রদান করা হয়। এ প্রকল্পের আওতায় আগামী ডিসেম্বর পর্যন্ত গৃহ নির্মাণে ৩ কোটি টাকা ঋণ প্রদানের লক্ষ্যমাত্রা রয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, বাংলাদেশ সরকার ও ইউএনডিপির সহায়তায় প্রায় ১৬ বছর ধরে প্রকল্পটির কার্যক্রম চলছে। এই প্রকল্পের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের ভাগ্যের উন্নয়ন হয়েছে, নারীর ক্ষমতায়ন হয়েছে। সম্প্রতি ইউরোপীয় কমিশন ও ওয়ার্র্ল্ড ব্যাংকের প্রতিনিধিসহ দেশী-বিদেশী পর্যটকদের কাছে রাজশাহীর উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে সিডিসির কার্যক্রম বিষয়ে তুলে ধরেছি। এ প্রকল্পের আওতায় প্রায় ৫৮ হাজার পরিবারের সদস্য অন্তর্ভূক্ত রয়েছে। তাঁরা তাদের সঞ্চিত অর্থে গঠিত তহবিলে নিজেদের ভাগ্যের উন্নয়ন ও এলাকায় রাস্তা, ড্রেন নির্মাণ অব্যাহত রেখেছে।
মেয়র আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশে ব্যাপক উন্নয়ন দৃশ্যমান হয়েছে। দেশের উন্নয়নের ধারাবাহিকতায় রাজশাহীতে ব্যাপক উন্নয়ন কাজ চলছে। কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে শিল্পাঞ্চল গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ইতোমধ্যে বিসিক শিল্পনগরীর-২ এর ভূমি উন্নয়ন কাজ শেষ হয়েছে। রাজশাহীতে চামড়া শিল্প পার্কের অনুমোদন দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে লানিং এন্ড আর্নিং প্রজেক্টের আওতায় কম্পিউটার প্রশিক্ষণ চালু করা হবে। যেখান থেকে প্রশিক্ষণ নিয়ে আয় করতে পারবেন প্রশিক্ষণপ্রাপ্তরা। তিনি আরো বলেন, সিএইচডিএফ প্রকল্পের আওতায় নগরীতে ৩০৫টি গৃহ নির্মাণে সহায়তা প্রদান করা হয়েছে। আগামীতে গৃহ-উন্নয়ন ঋণ প্রদান কার্যক্রম চলমান থাকবে। মেয়র আরো বলেন, রাজশাহী দেশের মধ্যে সেরা বসবাসযোগ্য শহর হিসেবে স্বীকৃতি লাভ করেছে। আগামীতে দক্ষিণ এশিয়ার মধ্যে অন্যতম একটি শহর হিসেবে রাজশাহী স্থান পাবে বলে আশা করি।
এলআইইউপিসিপি প্রকল্পের টাউন ম্যানেজার আব্দুল কাইউম মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন প্রকল্পের উপদেষ্টা কবি আরিফুল হক কুমার, প্রকল্পের সদস্য সচিব ও রাসিকের প্রধান প্রকৌশলী নুর ইসলাম তুষার ও চীফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আজিজুর রহমান। সভায় বক্তব্য দেন বনলতা ক্লাস্টারের নাসরিন, লাল গোলাপ ক্লাস্টারের রোকাইয়া, সিএইচডিএফ সভাপতি সামিয়া হক, যুগ্ম সাধারণ সম্পাদক সায়েরা পারভীন, সিডিসি টাউন ফেডারেশনের কোষাধ্যক্ষ শাবানা খাতুন। সঞ্চালনা করেন টাউন ফেডারেশনের সভাপতি আয়েশা ইসলাম মুন্নী।


আরোও অন্যান্য খবর
Paris