শুক্রবার

২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টসের আঞ্চলিক পর্যায়ের সমাপনী অনুষ্ঠান শিক্ষার্থীদের স্বদেশ প্রেম চর্চার পাশাপাশি ইতিহাস জানা জরুরি : তথ্যমন্ত্রী দেশের পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় সেনা সদস্যরা ব্যারাকে ফিরে যাচ্ছে : সেনাপ্রধান ঈদের পরদিনই পরিচ্ছন্ন নগরী পাবেন রাজশাহী মহানগরবাসী : রাসিক প্রশাসক নগরীর দুই হত্যা মামলায় ৯ জন গ্রেপ্তার, তালিকা হচ্ছে কিশোর গ্যাং সদস্যদের নাচোলে পাল্টে যাচ্ছে স্বাস্থ্যসেবার চিত্র পদ্মা ও তিস্তা ব্যারাজ নির্মাণ করবে সরকার : প্রধানমন্ত্রী ব্যক্তি উদ্যোগে সরকারি খাল খননে নতুন নির্দেশনা দিলো ভূমি মন্ত্রণালয় আরএমপি কমিশনার-রাসিক প্রশাসকের মধ্যে শুভেচ্ছা ও সম্মাননা স্মারক বিনিময় সরকার জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর : এমপি মিলন

বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানাতেই ডিজিটাল সার্টিফিকেট-স্মার্ট কার্ড ব্যবস্থা : এমপি এনামুল

Paris
Update : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২

মচমইল থেকে সংবাদদাতা
রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক বলেছেন, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ শুধু দেশের শ্রেষ্ঠ সন্তান নয় তাদেরকে আলাদা ভাবে পরিচয় করিয়ে দিতে আওয়ামী লীগ সরকার ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট কার্ড বিতরণের উদ্যোগ গ্রহণ করেছেন। এখন থেকে আর মুখে বলার দরকার নেই আমি মুক্তিযোদ্ধা। স্মার্ট কার্ড প্রদর্শন করলেই সবাই জেনে যাবে বীর মুক্তিযোদ্ধার পরিচয়। যাদের আত্মত্যাগ আর সংগ্রামের ফলে আমরা পেয়েছি লাল সবুজের পতাকা। জাতির সেই শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট কার্ড প্রধান করছেন। গতকাল রবিবার দুপুরে বাগমারা উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশাসন কর্তৃক আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকীতে বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময়, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা খানম এর সভাপতিত্বে এবং বীর মুক্তিযোদ্ধার সন্তান বাগমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নরদাশ ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান টুকু, আব্দুস সোবহান চৌধুরী প্রমুখ। উক্ত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার ২৪১ জন বীর মুক্তিযোদ্ধার মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট কার্ড বিতরণ করা হয়। এই কার্যক্রমের উদ্বোধন করেন ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি। অনুষ্ঠান শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

 


আরোও অন্যান্য খবর
Paris