শুক্রবার

২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টসের আঞ্চলিক পর্যায়ের সমাপনী অনুষ্ঠান শিক্ষার্থীদের স্বদেশ প্রেম চর্চার পাশাপাশি ইতিহাস জানা জরুরি : তথ্যমন্ত্রী দেশের পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় সেনা সদস্যরা ব্যারাকে ফিরে যাচ্ছে : সেনাপ্রধান ঈদের পরদিনই পরিচ্ছন্ন নগরী পাবেন রাজশাহী মহানগরবাসী : রাসিক প্রশাসক নগরীর দুই হত্যা মামলায় ৯ জন গ্রেপ্তার, তালিকা হচ্ছে কিশোর গ্যাং সদস্যদের নাচোলে পাল্টে যাচ্ছে স্বাস্থ্যসেবার চিত্র পদ্মা ও তিস্তা ব্যারাজ নির্মাণ করবে সরকার : প্রধানমন্ত্রী ব্যক্তি উদ্যোগে সরকারি খাল খননে নতুন নির্দেশনা দিলো ভূমি মন্ত্রণালয় আরএমপি কমিশনার-রাসিক প্রশাসকের মধ্যে শুভেচ্ছা ও সম্মাননা স্মারক বিনিময় সরকার জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর : এমপি মিলন

ভেসে এসেছে বেলিন প্রজাতির বিশাল তিমি

Paris
Update : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২

এফএনএস : কুয়াবাটার জাতীয় উদ্যান সংলগ্ন সৈকতে ভেসে এসেছে একটি তিমির অর্ধগলিত মৃতদেহ। শনিবার (০৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে সাগরে জোয়ারের স্রোতে তিমির মুতদেহটি ঝাউবাগান এলাকায় বালুচরে আটকা পড়ে। বেলিন প্রজাতির তিমিটি লস্বায় প্রায় ৩০ ফুট। কুয়াকাটা ডলফিন রক্ষা কসিটির সদস্য আবুল হোসেন রাজু জানান, সকালে স্থানীয় এক যুবকের কাছে খবর পেয়ে দ্রুত সৈকতে এসে তিমিটি দেখতে পান। এটি লম্বায় প্রায় ৩০ ফুট। প্রস্থ্য প্রায় পাঁচ ফুট। কিন্তু দীর্ঘদিন আগে এটি মারা যাওয়ায় তিমিটির শরীর থেকে চামড়া ও মাংস খসে খসে জোয়ারের স্রোতে ভেসে যাচ্ছে। শরীরের লেজ ও পিঠের অংশের হাড় বের হয়ে গেছে।
এদিকে কুয়াকাটায় তিমি ভেসে আসার খবর পেয়ে সকাল থেকে এটিকে দেখতে সৈকতে ভীড় করছে পর্যটকসহ স্থানীয় গ্রামবাসী। এরআগে ২০১৭ সালে গঙ্গামতি সৈকতে একটি মৃত তিমি ভেসে আসে। সেসময় সেটি সৈকতেই বালুচাপা দেয়া হলেও পড়ে আর সেটির কোন সন্ধান পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা জানান, পৃথিবীতে অন্তত ১৬ প্রজাতির বেলিন তিমি রয়েছে। এগুলো ৭০ ফুট পর্যন্ত লস্বা হয়। এগুলো মূলত ঠান্ডা পানিতে বিচরণ করে। তবে সমুদ্রে খাবারের সংকট দেখা দিলে এগুলো জায়গা পরিবর্তন করে। সমুদ্রের প্লাংকটন,কাঁকড়া ও ছোট মাছই এদের প্রধান খাদ্য।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, তিমিটির শরীর পঁচে গলে যাওয়ায় এটি ঠিক কবে এবং কিভাবে মারা গেছে তা নমুনা পরীক্ষা ছাড়া বলা সম্ভব হচ্ছে না। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবু বক্কর সিদ্দিকী জানান, তিমি ভেসে আসার খবর পেয়ে মহিপুর বন বিভাগকে এটি উদ্ধারের জন্য বলা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। ইকোফিস-২ প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি জানান, তিমিটি পঁচে গলে যাওয়ায় এটি কোন প্রজাতির এবং পুরুষ নাকি স্ত্রী প্রজাতির তা নির্ণয় করা কষ্টকর হয়ে যাচ্ছে। এটির মৃত্যর কারণ অনুসন্ধানে তারা চেষ্টা করছেন। তবে এটি বেলিন প্রজাতির। মৃত তিমির শরীরের নমুনা সংগ্রহ এবং এটির কঙ্কাল সংরক্ষণে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে। ইতোমধ্যে তারা বিশেষজ্ঞ টিমকে অবহিত করেছেন।


আরোও অন্যান্য খবর
Paris