শুক্রবার

২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টসের আঞ্চলিক পর্যায়ের সমাপনী অনুষ্ঠান শিক্ষার্থীদের স্বদেশ প্রেম চর্চার পাশাপাশি ইতিহাস জানা জরুরি : তথ্যমন্ত্রী দেশের পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় সেনা সদস্যরা ব্যারাকে ফিরে যাচ্ছে : সেনাপ্রধান ঈদের পরদিনই পরিচ্ছন্ন নগরী পাবেন রাজশাহী মহানগরবাসী : রাসিক প্রশাসক নগরীর দুই হত্যা মামলায় ৯ জন গ্রেপ্তার, তালিকা হচ্ছে কিশোর গ্যাং সদস্যদের নাচোলে পাল্টে যাচ্ছে স্বাস্থ্যসেবার চিত্র পদ্মা ও তিস্তা ব্যারাজ নির্মাণ করবে সরকার : প্রধানমন্ত্রী ব্যক্তি উদ্যোগে সরকারি খাল খননে নতুন নির্দেশনা দিলো ভূমি মন্ত্রণালয় আরএমপি কমিশনার-রাসিক প্রশাসকের মধ্যে শুভেচ্ছা ও সম্মাননা স্মারক বিনিময় সরকার জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর : এমপি মিলন

বাগমারায় এমপি এনামুলের অর্থায়নে নির্মাণ হচ্ছে খালগ্রাম বাজারে মসজিদ

Paris
Update : বুধবার, ৩১ আগস্ট, ২০২২

মচমইল থেকে সংবাদদাতা
রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক এর পক্ষ থেকে উপজেলার হাট-খালগ্রাম বাজারে জামে মসজিদ নির্মাণ করা হয়েছে। মঙ্গলবার হাট-খালগ্রাম বাজারে জামে মসজিদের ছাদুু ঢালাই কাজের উদ্বোধন করা হয়। মানসম্মত মসজিদ না থাকায় নামাজ আদায়ে অনেক সমস্যা হচ্ছিল ধর্মপ্রাণ মুসল্লিদের। সেই কথা চিন্তা করে খালগ্রাম বাজারে জামে মসজিদ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন এমপি এনামুল হক। সেই প্রুতশ্রুতি বাস্তবায়িত হয়েছে ছাদ ঢালাইয়ের মধ্যে দিয়ে। ১০ লাখ টাকা ব্যয়ে মসজিদটি নির্মাণ করা হচ্ছে।
মসজিদের ছাদ ঢালাইকালে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান, সার্ভেয়ার গোলাম মোস্তফা, এমপি’র প্রতিনিধি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আহসান হাবিব, রিয়াজ উদ্দীন আহমেদ, আদর্শ টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ জিয়াউল আলম, উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আবু তালেব, ঠিকাদার নাজমুল হোসেন, হাট-খালগ্রাম বাজারে জামে মসজিদের সভাপতি ও খালগ্রাম উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নমির উদ্দীন মৃধা, সাধারণ সম্পাদক এমাজ উদ্দীন, কোষাধ্যক্ষ আজাম্মেল হক প্রমুখ। মসজিদটির নির্মাণ কাজ শেষ হলে পবিত্র জুমার নামাজ সহ ওয়াক্ত নামাজ আদায় করতে পারবেন মুসল্লিরা।


আরোও অন্যান্য খবর
Paris