মঙ্গলবার

২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

আউশ ধান উঠতে শুরু করায় কমছে চালের দাম : খাদ্যমন্ত্রী

Paris
Update : সোমবার, ২৯ আগস্ট, ২০২২

নওগাঁ প্রতিনিধি : আউশ ধান বাজার উঠতে শুরু করায় চালের দাম কমতে শুরু করেছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। গতকাল রোববার (২৮ আগস্ট) বেলা ১১টার দিকে মহাদেবপুর উপজেলার উত্তর গ্রাম এলাকায় আউশের মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, এ বছর আউশ মৌসুম জুড়ে আবহাওয়া ভালো থাকায় অন্যান্য বছরের তুলনায় আউশের ফলন ভালো হয়েছে। ইতিমধ্যে বাজারে আউশ ধান উঠতে শুরু করেছে। বাজারে চালের দামও কমতে শুরু করেছে। এছাড়াও সরকার খাদ্য বান্ধব কর্মসূচি গ্রহন করেছে বলেও জানান খাদ্যমন্ত্রী।

খাদ্যমন্ত্রী বলেন, আউশ চাষের জন্য সরকার ব্যাপক কৃষি প্রনোদনা দিয়েছে কৃষকদের। কৃষকরা যে আশা নিয়ে আউশ চাষাবাদ করেছিলেন তাদের সেই আশা পূরন হবে।বাজারে এই ধানের দামও ভালো রয়েছে। কৃষকরা ভালো লাভবান হবেন। ব্যবসায়ীদের হুশিয়ারী দিয়ে মন্ত্রী বলেন, চালের যথেষ্ঠ মজুদ আছে। অযথা দাম বাড়িয়ে বেশি মুনাফা লাভের আশায় বাজার অস্থিতিশীলতা তৈরী করবেন না। পরিদর্শনের সময় স্থানীয় চাষিদের সাথে কথা বলেন মন্ত্রী। সাথে সাথে ধানের ভালো দাম পাবার আশ্বাও দেন তিনি।


আরোও অন্যান্য খবর
Paris