সর্বশেষ সংবাদ
ক্রমাগত কৃষিণ্যের দরপতনে বিপাকে কৃষক অভিযোগ তদন্তে আমিরপুর ফেরিঘাটে রাসিক প্রতিনিধি দল সাপাহার সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, শূন্য লাইনে রুখে দিলো বিজিবি বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মব্যস্ত সময় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা

নগদ-এর সাফল্যে একটি মহল বরাবরই নাখোশ : জব্বার

Paris
Update : সোমবার, ২৯ আগস্ট, ২০২২

ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা নগদ এর সাফল্যে একটি মহল বরাবরই নাখোশ। নগদ সম্পর্কে বিশেষ মহলের ‘অপতৎপরতার বিষয়ে’ প্রতিক্রিয়া ব্যক্ত করে টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এ কথা বলেছেন। রোববার (২৮ আগস্ট) সংবাদ মাধ্যমে পাঠানো প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘২০১৯ সালের ২৬ মার্চ থেকেই একটা বিষয় লক্ষ্য করে আসছি, নগদ এর সাফল্যে একটি মহল বরাবরই নাখোশ। যেখানে নগদ এর কারণে দেশের মোবাইল আর্থিক সেবার মান বেড়েছে এবং খরচ গত এক দশকে সর্বনিম্ন পর্যায়ে সেখানে কার স্বার্থে আঘাত লাগছে সেটি অনুমেয়? যেখানে নগদ এর কারণে দেশের প্রান্তিক পর্যায়ের কোটি কোটি মানুষ অর্থনৈতিক অন্তর্ভুক্তিতে আসতে পারলো, যার ফলশ্রুতিতে আজ দেশের শিশু, মহিলা, বয়স্ক, বিধবাসহ নিম্ন আয়ের মানুষেরা ঘরে বসে সমস্ত সরকারি ভাতা পাচ্ছে ১০০ ভাগ স্বচ্ছতার সঙ্গে তাহলে এতে কার ক্ষতি হলো? এটি স্পষ্ট করে বলা দরকার যে নগদ এর জন্য ডাক বিভাগের কোন ক্ষতি হয়নি বা হবেও না। ডাক বিভাগের সেবা হিসেবে নগদ তার জাতীয় দায়িত্ব পালন করছে। অনুগ্রহ করে অপপ্রচারে বিভ্রান্ত হবেন না বা গুজবে কান দেবেন না। এ সময় মন্ত্রী আরও বলেন, নগদ এর প্রতিটি পদক্ষেপ রাষ্ট্রের সমস্ত আইন ও নিয়ম মেনেই পরিচালিত হচ্ছে। এতে কোন অনিয়মের স্থান নেই। তাই নিজ স্বার্থে কেউ জল ঘোলা করার চেষ্টা করবেন না। নগদ দেশের সেবা, ডাক বিভাগের সেবা, দেশের মানুষ জন্য নগদ এর সঙ্গেই থাকুন।-এফএনএস


আরোও অন্যান্য খবর
Paris