সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

খারাপ কথা প্রসঙ্গে মুখ খুললেন প্রভা

Paris
Update : রবিবার, ২৮ আগস্ট, ২০২২

শোবিজ অঙ্গনের আলোচিত নাম মডেল-অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। অন্য তারকাদের মতো প্রভাও সোশ্যাল মিডিয়ায় দারুণ সরব। বিশেষ করে ইনস্টাগ্রামে তাকে নিয়মিত পাওয়া যায়। কাজের খবরের পাশাপাশি ব্যক্তিগত জীবনের নানা বিষয় এই মাধ্যমে শেয়ার করে থাকেন তিনি। গত শনিবার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন প্রভা। তার ক্যাপশনে এ অভিনেত্রী লিখেনÑ‘আপনি যদি আমার সম্পর্কে খারাপ কথা শুনে থাকেন, তবে যেনে রাখুন একসময় তাদের কাছে আমি ভালো ছিলাম। কিন্তু আপনাকে তারা তা বলবে না।’ প্রভার এই পোস্টে নেটিজেনরা নানা মন্তব্য করছেন। তবে কী কারণে এমন অনুভূতি ব্যক্ত করলেন তা জানাননি এই অভিনেত্রী। ব্যক্তিগত জীবনে কঠিন সময়ের মুখোমুখি হয়েছেন প্রভা। তবে সবকিছু পেছনে ফেলে ফের কাজে সরব হয়েছেন।

জীবন অনেকটা গুছিয়ে নিয়েছেন। চলতি বছরের শুরুতে গায়ক ইমরানের সঙ্গে প্রভার প্রেমের গুঞ্জন চাউর হয়। বিভিন্ন সময়ে একসঙ্গে আড্ডা দেওয়া, ঘুরতে যাওয়ায় শোবিজ অঙ্গনের অনেকের নজরে আসেন তারা। এ নিয়ে এখনো কানাকানি থামেনি। যদিও এ জুটির দাবিÑ‘তারা খুব ভালো বন্ধু।’ ইমরানের সঙ্গে তোলা বেশ কিছু ছবি প্রভা তার ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন। কিছুদিন আগে এ নিয়ে যখন জোর সমালোচনার মুখে পড়েন, তখন তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ঘুরে দেখা যায়, সব ছবি মুছে ফেলেছেন। এমনকী কমেন্ট অপশনও বন্ধ করে দেন। সম্প্রতি কমেন্ট অপশন ফের সবার জন্য উন্মুক্ত করে দিয়েছেন। অনেকে তার প্রশংসা করলেও নেটিজেনদের একটি অংশ পূর্বের মতো নোংরা ভাষায় আক্রমণ করে মন্তব্য করছেন।-এফএনএস


আরোও অন্যান্য খবর
Paris