রবিবার

৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ডেঙ্গমুক্ত রাজশাহী নগরী গড়তে প্রচেষ্টা অব্যাহত থাকবে : রিটন রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে প্রাণ হারালেন এক কিশোর দেশের ৬৫ শতাংশ গ্রাহক বিদ্যুতের মূল্যবৃদ্ধির বাইরে থাকছেন : তথ্যমন্ত্রী বিশ্বে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি হল ভ্যাকসিন, মানবদেহে সফল পরীক্ষা বাগমারার তাহেরপুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ পাবনায় নতুন বিসিক শিল্পনগরী গড়ে তোলা হবে : শিল্পমন্ত্রী নওগাঁ সীমান্তে বিএসএফ’র পুশইনের অপচেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি তানোরে যেভাবে প্রাণ গেলো ৭টি গরুর তানোরে খাল পুনঃখনন পরিদর্শনে জেলা প্রশাসক

বারিন্দ মেডিকেল কলেজে ভারতীয় ছাত্রর আত্মহত্যা!

Paris
Update : রবিবার, ২৪ জানুয়ারি, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে ইকবাল জাফর শরীফ নামের ভারতীয় এক মেডিকেল শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। তিনি রাজশাহী বারিন্দ মেডিকেল কলেজের ছাত্র। কলেজ হোস্টেলে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন। মেডিকেল শিক্ষার্থী ইকবাল জাফর শরীফের বাড়ি মুর্শিদাবাদ জেলায় ৷তিনি এমবিবিএস ৫ম বর্ষের ছাত্র। করোনা ছুটির পর তিনি ভারতে চলে যান। গত ৩ দিন আগে ইকবাল জাফর রাজশাহীতে ফেরেন বলে জানা গেছে।

বারিন্দ মেডিকেল কলেজের হোস্টেল সুপার গোলাম মাওলা জানান, বিছানার চাদর দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেয়। এ সময় তার বন্ধুরা দেখতে পেয়ে দরজা ভেঙে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। ইকবাল জাফরের বন্ধুদের বরাদ দিয়ে গোলাম মাওলা আরও জানান, সম্প্রতি তার বিয়ের ইংগেজমেন্ট হয়। তবে তার অন্য মেয়র সঙ্গে প্রেম ছিল। এ নিয়ে সে মানুষিকভাবে বিপর্যস্ত ছিল।


আরোও অন্যান্য খবর
Paris