১৮ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বিভিন্ন মহলের অভিনন্দন পুনঃভোটে আরইউজের নতুন সভাপতি রফিক

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২১, ১১:৪৩ পূর্বাহ্ণ | বিভাগ: lead, রাজশাহী
বিভিন্ন মহলের অভিনন্দন পুনঃভোটে আরইউজের নতুন সভাপতি রফিক
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) ত্রি-বার্ষিক নির্বাচনে দৈনিক কালের কণ্ঠের রফিকুল ইসলাম রফিক সভাপতি নির্বাচিত হয়েছেন। গতকাল শনিবার পুনঃভোট গ্রহণে সভাপতি পদে দৈনিক কালের কণ্ঠের রফিকুল ইসলাম ৩৭ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী দৈনিক জনকণ্ঠের মামুন-অর-রশিদ মামুন পেয়েছেন ৩১ ভোট।

এর আগে গত ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে রফিক ও মামুন দুজনেই সভাপতি পদে সমান সংখ্যক ৩২টি করে ভোট পেয়েছিলেন। ফলে সভাপতি পদে শনিবার (২৩ জানুয়ারি) আবারও নির্বাচন হয়। শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত আরইউজে কার্যালয়ে সভাপতি পদে পুনঃভোটগ্রহণ করা হয়। এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ছিলো ৬৯ জন। তবে ৬৮ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন খেলাঘরের সভাপতি ডা. এফএমএ জাহিদ। নির্বাচন কমিশনের অন্য সদস্যরা হলেন- অ্যাডভোকেট আসলাম সরকার ও অ্যাডভোকেট নাসরিন আখতার মিতা। পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন শ্রম অধিদফতরের সহকারী পরিচালক মিজানুর রহমান। সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন আরইউজের সিনিয়র সদস্য জাবীদ অপু। গত ৯ ডিসেম্বর আরইউজে নির্বাচনের তফশিল ঘোষণা করা হয়।

এছাড়া অন্য পদে বিজয়ীরা হলেন- সহসভাপতি সোনালী সংবাদের তৈয়বুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সোনালী সংবাদের মিজানুর রহমান টুকু, কোষাধ্যক্ষ সানশাইনের সরকার দুলাল মাহবুব, সদস্য সমকালের শরিফুল ইসলাম তোতা ও ইত্তেফাকের আনিসুজ্জামান।
এদিকে নির্বাচন শেষে বিদায়ী সভাপতি কাজী শাহেদ নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন আরইউজের প্রতিষ্ঠাতা সভাপতি মুস্তাফিজুর রহমান খান আলম, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।

নবনির্বাচিত সভাপতি রফিক এবং সাধারণ সম্পাদক তানজিম রাজশাহী সাংবাদিক ইউনিয়নকে আরও গতিশীল করতে সদস্যদের সহযোগিতা কামনা করেছেন।

মেয়র লিটনের অভিনন্দন
প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) নব-নির্বাচিত সভাপতি রফিকুল ইসলামকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। শনিবার এক অভিনন্দন বার্তায় নতুন নেতৃত্বের সাফল্য কামনা করেন মেয়র। অভিনন্দন বার্তায় মেয়র বলেন, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের নব-নির্বাচিত সভাপতি রফিকুল ইসলাম এবং কার্যনিবার্হী কমিটির অন্যান্য নেতৃবৃন্দ মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে রাজশাহী সাংবাদিক ইউনিয়নকে আরো সামনে দিকে এগিয়ে নিয়ে যাবেন।

নেতৃবৃন্দ সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও মানোন্নয়ন এবং স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। বস্তুনিষ্ঠু সংবাদ পরিবেশনের ধারাকে সুসংহত করার পাশাপাশি রাজশাহীর সুনাম অক্ষুণ্ন রাখতে অবদান রাখবেন বলে আশা করি। আমি নতুন নেতৃত্বের সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি।


রাজশাহী প্রেসক্লাব
প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) নবনির্বাচিত সভাপতি রফিকুল ইসলামকে অভিনন্দন জানিয়েছে রাজশাহী প্রেসক্লাব। প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলা স্বাক্ষরিত এক বিবৃতিতে এ অভিনন্দন জানানো হয়। এর আগে শনিবার আরইউজের সভাপতি পদে অনুষ্ঠিত পুনঃনির্বাচনে দৈনিক কালের কণ্ঠের রাজশাহী ব্যুরো প্রধান রফিকুল ইসলাম ৬ ভোটের ব্যবধানে জয়ী হয়ে সভাপতি নির্বাচিত হন।

আতাউর রহমান স্মৃতি পরিষদ
প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) নবনির্বাচিত সভাপতি রফিকুল ইসলামকে অভিনন্দন জানিয়েছে উত্তরাঞ্চলের সর্ববৃহৎ অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ। গতকাল শনিবার বিকেলে সংগঠনের সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলা স্বাক্ষরিত এক বিবৃতিতে এ অভিনন্দন জানানো হয়।

আরইউজে
প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার পক্ষ থেকে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) নব-নির্বাচিত সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তানজিমুল হক সহ সকল নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জাননো হয়েছে। শনিবার এক অভিনন্দন বার্তায় নতুন নেতৃত্বের সাফল্য কামনা করেন ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখা।

অভিনন্দন বার্তায় ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, নতুন নেতৃবৃন্দ রাজশাহী সাংবাদিক ইউনিয়নকে আরো সামনে দিকে এগিয়ে নিয়ে যাবেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন