২৮ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

চারঘাটের প্রধানমন্ত্রীর উপহার পেলো ১৫ গৃহহীন পরিবার

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২১, ১১:৪১ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
চারঘাটের প্রধানমন্ত্রীর উপহার পেলো ১৫ গৃহহীন পরিবার
বিজ্ঞাপন

চারঘাট প্রতিনিধি : ‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’ এমন স্লোগান রাজশাহীর চারঘাট উপজেলায় বেশ জনপ্রিয় এখন। উপজেলার প্রত্যন্ত এলাকার ১৫টি দরিদ্র পরিবার প্রধানমন্ত্রীর এই উপহার পাচ্ছেন। শনিবার (২৩ জানুয়ারি) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে দরিদ্র-আশ্রয়হীন ১৫ পরিবারের মধ্যে আনুষ্ঠানিকভাবে ঘরের চাবি ও দলিল বুঝিয়ে দেয়ার নির্দেশ দেন।

পরে সভায় উপস্থিত থাকা কর্মকর্তারা চারঘাট উপজেলার ১৫ গৃহহীন পরিবারের মাঝে ঘরের চাবি ও দলিল প্রদান করেন। ভিডিও কনফারেন্সের আগে চারঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা সামিরার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফকরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়তি রানী কৈরী, উপজেলা আ’লীগের সভাপতি আনোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া বিপ্লব, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম শামীম আহমেদসহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।

চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সামিরা বলেন, উপজেলায় ১৫টি আশ্রয়ণ প্রকল্পের ঘর হবে। ইতোমধ্যে ঘরের কাজ শেষ করে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহহীনদের হাতে ঘরের চাবি ও দলিল তুলে দিয়েছেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন